নামঃ Saria jabin

গল্পঃ মায়ের সাথে কাটানো সবকয়টা মুহুর্তই আমার কাছে সুন্দর। মায়ের সংস্পর্শ আমাকে যে প্রশান্তি দেয় এর চাইতে শান্তি আমি কোথাও পায়নি৷ তবুও আমার সবচাইতে প্রিয় মুহুর্ত হলো যখন অনেকদিন পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় আর বাসার সামনে আমার জন্য আম্মুকে অপেক্ষা করতে দেখি।এই মুহুর্ত টার জন্য কত যে অপেক্ষা আমার তা বলে বোঝাতে পারবো না। চোখের পানি আটকাতে চাইলেও বাঁধ মানে না৷ ছোট থেকেই আমি মা ঘেষা বড্ড৷ আম্মুর পিছন পিছন ঘুরে বকবক করতে থাকতাম। মায়ের সাথেই আমার অবসর সময় গুলো কাটিয়েছি আমি এজন্য আরো বেশি বেশি কস্ট হয়। আম্মু র ও খুব কষ্ট হয় আমি জানি৷ যেদিন আমি চলে আসি সেদিন সারাদিন কান্নাকাটি করে। আমার আম্মু ২/৩ বার স্ট্রোক করেছে বাড়িতে বেশিরভাগ সময়টা আম্মু একাই থাকে। মনের ভিতর কতটা ভয় উৎকন্ঠা নিয়ে যে আমি কাটায় শ্বশুরবাড়ি শুধু মাত্র আল্লাহ জানেন। অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি মা। তুমি না থাকলে আমার জগৎ পুরো অন্ধকার। চলার শক্তি রহিত৷ আল্লাহ যেনো আমার মা কে সুস্থ করে দেন আবার আগের মতো।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন