নামঃ আতিকুর রহমান
গল্পঃ আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমর মা কে আমার বাবার মৃত্যুর পর মা আমাদের তিন ভাই বোনকে যে কত কষ্ট করে মানুষ করছে একমাত্র আল্লাহ যানে। আমাদের কথা চিন্তা করে নিজের সব সখ মাটি করেছেন। আব্বার আর্থিক অবস্থা তেমন ভালো ছিলনা আর বাবা অসুস্থ হওয়ায় অনেক টাকা খরচ হয়েছে যার জন্য আমার পরিবার অনেক কষ্টে চলেছে। আমার মায়ের জন্য জীবনের সবটুকু দিয়ে সুখে রাখতে চাই, মায়ের হাসি মাথা মুখটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি। আমি এখন একটা চাকরি করি আর মাস শেষ এ যখন বাড়ি যাই তখন মায়ের পছন্দের সব কিছু নিয়ে যাবার চেষ্টা করি। আসলে মাকে কখনো এমন খুশি হতে দেখিনি। মায়ের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা অবিরাম। আমি গর্বিত আমার মাকে নিয়ে। মায়ের ভালোবাসা ও ইচ্ছে শক্তি আমর জীবনের দারুণ অনুপ্রেরণা দিয়েছে বাবার ইচ্ছে ছিল আমি কৃষি নিয়ে এগিয়ে যাবো আর আজ আমি বাবার স্বপ্ন পুরন করে কৃষি ডিপ্লোমা করে জব করছি। সত্যি সত্যিই আমি আমার মায়ের অনুপ্রেরণায় এতদূর আসতে পেরেছি। ধন্যবাদ মা