নামঃ সাহিদা আক্তার প্রমি

গল্পঃ আমি সরকারি চাকুরীজীবী। এর পাশাপাশি একজন স্নাতক(সম্মান) শিক্ষার্থী। স্বাভাবিকভাবেই পড়া আর চাকুরী দুটো একসাথে করায় আমাকে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়।এতে করে একই বাসায় থাকার পরও আমাদের মা-মেয়েতে একসাথে কাটানোর মতো তেমন সময় পাওয়া যায় না।আবার সাপ্তাহিক ছুটিতেও অনেক কাজ থাকায় বের হওয়া যায় না।আর আমার আম্মু বাসায় একা থাকে,সব কাজ একাই করে।একই ঘরে থেকেও যে সময় কাটানোর সময় পাওয়া যায় না এটা বোধহয় চাকুরীজীবীরাই টের পায় হাড়ে হাড়ে।একদিন ভাবলাম মা -মেয়ে একটু ঘুরে আসি বাইরে থেকে।আমরা গেলাম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।আম্মু সন্ধ্যার পর বের হতে চায় না,কিন্তু গরম পড়ছিল ভীষণ তাই সেদিন ১ম বার সন্ধ্যার পর মেলায় গেলো।ঠান্ডা আবহাওয়া, হিমেল বাতাসে হাঁটতে তাঁর ভীষণ ভালো লাগছিল এমনই যে সহসা বের হতে চাচ্ছিলো না মেলাপ্রাঙ্গণ থেকে। আমরা পুরো মেলা ঘুরলাম, কেনাকাটা করলাম,নাস্তা খেলাম।আম্মুর চা প্রিয় তাই আমরা খেলাম "স্পেশাল মালাই চা"। এরপর একটু সিআরবির প্রাকৃতিক পরিবেশে সময় কাটিয়ে দু'জন মিলে বাসায় চলে আসলাম। আমার পুরোটা সময় ভীষণ উপভোগ করেছিল।আর আম্মুর ভালোলাগা ছেয়ে গিয়েছিল আমার মাঝেও।সবসময় আম্মু এমন হাসিখুশি থাকুক।ভালোবাসা অবিরাম আমার মায়ের প্রতি।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন