নামঃ Samia Rahman Bristy
গল্পঃ আমার মা , ছোট বেলার হাটতে শিখা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার মা আমাকে আগলে ধরে রেখেছে । মা হলো পৃথিবীর সবচেয়ে দামী মানুষ। ৬ বছর যখন ছিলাম বাবা কে হারালাম এই ১৫ বছর ধরে তুমি শুধু মা না বাবা দায়িত্ব ও পালন করেছো কোনো কিছু কমতি রাখেনি কথা বলা শিখানো থেকে শুরু করে, অ/আ/ক/খ/১/২,,,,,,,,,,,সবই "মা"র কাছ থেকেই শিখেছি। আমার জীবনের কখনও এক মুহূর্তে জন্য একা ছেড়ে দেননি আমাকে। আমার মা আমাকে বড়দের সম্মান করতে যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার জন্য শিক্ষা দিয়েছে। ভয়কে জয় করতে শিখিয়েছে। স টিব সময় নতুন কিছু করার অনুপ্রেরণা দিয়েছে। জীবনে এগিয়ে যাওয়ার পথে যখনি পিছনে তাকিয়েছি তখনই পিছনে ফিরে সব সময় আমার মাকে পেয়েছি। আমার মা আমাকে সব সময় নতুন কিছু করার জন্য উৎসাহ প্রদান করেছে। আমার ভুলগুলো সব সময় সংশোধন করে দিয়েছে সাধ্যের মধ্যে সবসময় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাবার শিক্ষা প্রদান করেছে।আমার মা আমাকে আত্মবিশ্বাসী এবং সাহসী হতে শিখিয়েছে।আমার মা আমাকে যেকোন পরিস্থিতে হাল না ছাড়া,কথায় কথায় হতাশ না হওয়া এবং এগিয়ে যাওয়া শিখিয়েছে তার এই ঋণ কখন শোধ করতে পারবো না অনেক ভালোবাসি মা কে