নামঃ Rudmila Akter

গল্পঃ যেকোনো অর্জনে আমি জিতে গেলে , যেন বিজয়ী হয় আমার মা। আমার মায়ের সাথে প্রতিটি মূহুর্ত ই ছিল অসাধারণ এবং শিক্ষনীয়। তবে যে মুহূর্তটি আমাকে দ্বিতীয় বার জন্ম দিয়েছে, যে মুহূর্ত থেকে আমি নতুন করে বাঁচতে শিখেছি সে সময়টা হলো, ২০১৫ সাল আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। সে সময় টা ছিল পুরোটাই অনাকাঙ্ক্ষিত যা কখনো কল্পনাও করিনি আমি। জীবনের সব কিছু থেমে গিয়েছিল এক জন কে ঘিরে। ভেবে পাচ্ছিলাম না কি করবো। জীবনটা ই হয়তো থমকে যেত যদি মা পাশে না থাকতো। হঠাৎ করে মা এসে হাত ধরে বললো, কিছু হয় নি, ভয় নেই তোর আমি আছি তোর পাশে। পড়াশোনা কর মনযোগ দিয়ে, এগিয়ে যা, অনেক বড় হতে হবে তোকে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই দিন থেকে আর থেমে থাকি নি, কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। আমার মা ই আমার হাল হয়ে প্রতিটি মুহূর্ত আমাকে সাপোর্ট করেছেন। বাবা মারা যাওয়ার পর একা হাতে তিনটি মেয়েকে মানুষ করেছেন। আমি বড় মেয়ে হিসেবে, আমাকে গ্রাড্যুয়েটস হিসেবে তৈরি করা ছিল আমার মায়ের শত কষ্টের অর্জন। ক্লাস ওয়ান থেকে অনার্স ফাইনাল পরীক্ষার সময় ও মাকে ঠিক সেই ভাবে পাশে পেয়েছি যেভাবে জীবনের প্রথম পরিক্ষায় পাশে ছিল। প্রতিটি পরীক্ষার প্রথম দিনে মা সাথে যেত আর এমন কোন পরীক্ষা নেই যে, পরিক্ষার প্রথম দিন আমি মা কে সালাম করে যাই নি। আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং মায়ের আর্শীবাদে সকল ঝড় ঝাপটা অতিক্রম করে নিজেকে এই যায়গায় নিয়ে এসেছি। চাকরি করছি মায়ের পাশে দাঁড়িয়েছি , একজন ছেলের চেয়ে কম দায়িত্ব পালন করছি না এবং আমার মা ও আমাকে নিয়ে গর্বিত। আলহামদুলিল্লাহ

Share বিস্তারিত জানতে চোখ রাখুন