নামঃ Sharmin Susama

গল্পঃ সবার সেরা আমার আম্মু,❤️ আম্মু কে কখনো মুখ ফুটে বলা হয়নি যে আম্মু তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আম্মু সত্যিই তোমাকে আমি অনেক ভালবাসি।আমার আম্মু আছে বলেই আমার এত গুরুত্ব রয়েছে। আমি কোন খাবার পছন্দ করি সেগুলোই আম্মু রান্না করে। বাসার কোন কাজ কোনদিন ও আমার করতে হয়নি।কিছু করতে গেলেই আম্মু এখনও বলে তুই ছোট পারবিনা।বাসায় ঢুকে প্রথম যাকে খুঁজি সে হলো আমার আম্মু, যখন আমার আম্মু বাসায় থাকে না তখন আমার মনে হয় যেন ঘরটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলো আমার আম্মু,আমার আম্মু আমার সব থেকে কাছের বন্ধু। আমি আমার আম্মুর কাছে চিরঋণী, আমার জীবনে নৈতিকতা , বুদ্ধি এবং শিক্ষা সকল অর্জনই তার কাছ থেকেই প্রাপ্য ।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন