নামঃ Tanzina Hossain Nira
গল্পঃ মা শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি ,এক অনাবিল শান্তি । পরিস্থিতির বিপাকে পড়ে মা ছাড়া জীবন যাপন যেন অসহায় এবং দুর্ভাগা মানুষের মতো। মা ছাড়া জীবন এককথায় জলহীন সমুদ্র ও বায়ুহীন প্রকৃতির মতন। মা পাশে থাকলে মায়ের অবদান আমরা সন্তানেরা বুঝিনা কিন্তু মা থেকে আলাদা হলেই মায়ের অবদান আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে টের পাই। উদাহরণস্বরূপ আমি যদি নিজের কথাই বলতে যাই, বিয়ের আগে আমি কখনো এক গ্লাস পানি ঢেলে খেতাম না সেখানে মাছ কাটা ,মাংস কাটা ,পেঁয়াজ কাটা, রান্নাবান্না, ঘর মোছা তো অনে.......ক দূরের কথা। মা সবসময় আমাকে বলতো এখন থেকে যদি শিখে না যাও তাহলে পরের সংসারে গিয়ে শিখতে অনেক কষ্ট হবে এবং ওদের অনেক কথা শুনতে হবে। তখন মায়ের এই কথাগুলো প্যারা লাগতো । আমি বিরক্ত হয়ে মাকে বলতাম, "মা, Just Chilllll" আমি তো তোমার মেয়ে, ঠিকই শিখে নিতে পারব। জ্বর হলে যে মা আমার পাশ থেকে উঠতেন না, সারারাত আমার পাশে বসে আমাকে ঘুম পাড়িয়ে দিতেন এবং নিজে নির্ঘুম রাত কাটিয়ে দিতেন সেই মায়ের অবদানগুলো আজ বড্ড অনুভব করছি। এখন যখন নিজের সংসার করছি বুঝতে পারছি মা আসলে কথাগুলো কেন বলেছিলেন? এখন প্রতিটি পদক্ষেপে মায়ের অনুপস্থিতি খুব বেশি অনুভব করছি। আজ যখন নিজে রান্নাবান্না করতে শিখেছি মনে হচ্ছে,"ইস! যদি আগে শিখে নিতাম তাহলে আজকে রান্নাটা অনেক বেশি মজার হত !!" এখন জ্বর হলে মায়ের মতন পাশে বসে নির্ঘুম রাত আর কেউ কাটায় না। এখন নিজের কাজগুলো ধীরে ধীরে নিজে গুছিয়ে নিতে শিখেছি, মা। তোমার থেকে দূরে থেকেও যাতে আমি তোমার মতোই নিজেকে গড়ে তুলতে পারি এই দোয়া করো মা সবসময়। ভালোবাসা রইলো অবিরাম ... ♥ ভালো থেকো, সুখে থেকো, সর্বদা হাসি খুশি থেকো "মা"।