নামঃ Rafi Sarkar
গল্পঃ #InfinixMothersDayContest জীবনের শুরু থেকে আমার প্রতিটি পদক্ষেপে আমার পাশে সবসময় ছায়া হয়ে যিনি আছেন তিনি হলেন আমার মা। আম্মুর কাছে আমার শিক্ষার হাতেখড়ি। এখনো মনে পরে, ছোটোবেলা থেকে আমি কোনো কিছুতে হেরে যেতাম মা আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেননা দিতেন। কীভাবে এগিয়ে যেতে হয় সে পথ দেখিয়ে দিতেন। একটা স্মৃতি মনে পড়ে তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। মা আমাকে *নোলক* কবিতাটি আবৃত্তি করা শিখিয়েছিলেন। যথারীতি প্রতিযোগিতা শুরু হলো। সবাই দেখছি একই ভাবে আবৃত্তি করে গেলো। আমার পালা যখন এলো আমি আমার মায়ের শিখিয়ে দেয়া কবিতা আবৃত্তি করলাম। ফলাফলের দিন দেখা গেলো আমি প্রথম হয়েছি। সেবার আমি দুটি পুরস্কার পেয়েছিলাম। মাকে সেদিন জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম, আর আম্মুকে বলেছিলাম *এ অর্জন আম্মু শুধুই তোমার*। আম্মুর চোখে সেদিন দেখেছিলাম আমাকে নিয়ে তাঁর কতোই না স্বপ্ন। এখনো মা আমার পথ চলায় আমার পাশে থাকেন। ভুলগুলো ধরিয়ে দেন। সারাজীবন এমনি করে থেকো তোমার বোকা ছেলেটার পাশে। ভালোবাসি তোমায় মা। ভালোথাকুক পৃথিবীর সকল মা। ভালোথাকুক সকল মায়ের সন্তানেরা।