নামঃ Aymu faiza

গল্পঃ আমার মা আমাকে ইসলামের পথে ঈমানের পথে চালতে শিখিয়েছে। আমার মা আমাকে দেশ ও দশের সাথে এগিয়ে যাওয়া শিক্ষা প্রদান করেছে। আমার মা আমাকে পরিশ্রম করতে শিখিয়েছে।আমার মা আমাকে সবসময় কথায় নয় কাজে বড় হতে শিখিয়েছে।আমার মা আমাকে টাকা এবং জিনিসের গুরুত্বের শিক্ষা দিয়েছে।খাবার এবং জিনিসপত্র অপচয় না করার শিক্ষা প্রদান করেছে।যা আছে তাতে সন্তুষ্ট হওয়া শিখিয়েছে।আমার মা আমাকে আদর্শ মানুষ হওয়ার শিক্ষা প্রদান করেছে।আমার মা আমাকে সবসময় সত্য কথা বলতে শিখিয়েছে। অন্যায়/অবিচার/অত্যাচার থেকে বিরত থাকতে শিখিয়েছে। অন্যের উন্নতি দেখে হিংসা না করে খুশি হওয়া শিক্ষা প্রদান করছে।আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে শিখিয়েছে।যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে শিখিয়েছে।সকলকে আদর-ভালোবাস- মমতা এবং শ্রদ্ধা করতে শিখিয়েছে। গাছপালা-পশুপাখি প্রতি যত্নশীল আর মানুষের প্রতি সহনশীল হওয়া শিখিয়েছে। এসব ছাড়াও আমার মা আমাকে ঘরের কাজ শিখিয়েছে।কোন কাজকে ছোট করে দেখতে নেই,সেই শিক্ষা দিয়েছে। দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পার্থক্য শিখিয়েছে। আমার মা আমাকে নিজের যোগ্যতায় এবং দক্ষতা মাধ্যমে নিজেকে প্রমাণিত করার শিক্ষা প্রদান করেছেন। সব শেষে আমার মা আমাকে নমনীয় এবং সৃজনশীল হওয়ার শিক্ষা প্রদান করেছে।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন