নামঃ মো: ছাদিকুর রহমান শিবলী
গল্পঃ #mollasupersalt মা!, কত ছোট একটি শব্দ। অথচ এই শব্দটি পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী শব্দ। কেননা এর সাথে ঝড়িয়ে আছে অনেক আবেগ, ভালোবাসা, সুরক্ষা ও শান্তি। আমার মা কখনো আমার শিক্ষক, কখনো শান্তির আধার, কখনো জীবনের পরম বন্ধু, আবার কখনো আমার সুরক্ষার ঢাল। আমার আজও মনে আছে আমার এস.এস.সি পরীক্ষা আগে যখন আমি বিপথগামী হচ্ছিলাম, নষ্ট করে দিচ্ছিলাম নিজের কেরিয়ার, তখনি তুমি আমার জীবন রক্ষার জন্য এগিয়ে এসেছো। সবার কাছে যখন আমি খারাপ ছেলে হিসাবে পরিচিতি লাভ করেছিলাম, তখনি তুমি বাসার ছাদে নিয়ে বুঝিয়েছিলে আমি তোমার সবচেয়ে ভালো ছেলে। তুমি তোমার ভালোবাসার চাদর দিয়ে ঢেকে বলেছিলে, আমি কখনো খারাপ ছেলে জন্ম দেয়নি। তুমি মাথায় হাত বুলিয়ে বলেছিলে যার সাথে মায়ের দোয়া আছে তার জীবনে কোন সমস্যা থাকবেনা। ব্যাস তোমার সেই মোটিভেশনাল কথা মুহূর্তে আমার জীবন পাল্টে দিয়েছিলে। সত্যি তোমার দোয়া বিফলে যায়নি বলেই টেস্ট পরীক্ষায় ফেল করে জরিমানা দেবার পরও এস.এস.সি পরীক্ষায় করেছিলাম স্কুলের সেরা রেজাল্ট। সেই থেকে আজও তোমার বাধ্য থেকেছি আর তোমার দোয়ায় জীবনের প্রতিটি মুহূর্ত সাফল্য লাভ করেছি। কেননা তুমি আজও তোমার ভালোবাসার ও দোয়ার সুরক্ষার বলয়ে আগলে রেখছো সদ্যজাত ভূমিষ্ট শিশুটির মতো। মা তোমাকে কখনো বলা হয়নি তোমার দোয়া ও ভালোবাসা কিভাবে আমাকে বদলে দিয়েছে। তোমাকে মুখ ফুটে বলা হয়নি সত্যি মা তোমাকে অনেক অনেক ভালোবাসি।