নামঃ (মোঃ)জুয়েল

গল্পঃ মায়ের সাথে কাটানো প্রতিটা মূহুর্তই সেরা মূহুর্ত.... আমি যেহেতু চাকরি জিবি তাই মাকে তেমন সময় দিতে পারতাম না,তবে আমার জিবনে আমার মায়ের সাথে কাটানো মূহুর্তের মধ্যে একটা দিন খুব মজার ছিলো, সেটা আমার বিয়ের পরে, আমরা গ্রামেই থাকি তাই মায়ের তেমন শহরে ঘুরা হয় না,মায়ের অনেক ইচ্ছে শহর ঘুরে দেখা তাই আমার বিয়ের পর আমার ওয়াইফ আর মাকে নিয়ে বের হয়েছি কক্সবাজার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মাতো মহা খুশি। আমরা যখন কক্সবাজার গিয়ে পৌঁছায় আমরা একটা হোটেলে উঠি, ওখানে আমরা ফ্রেশ হয়ে সমুদ্রের দিকে গেলাম সমুদ্র দেখে মা অনেক খুশি, মা ওদিকে অনেক মজা করতেছিল আর বলতেচে আমি এই প্রথম এত বড় সমুদ্র'দেখচি তুমি আমাকে কক্সবাজার না আনলে হয়তোবা আমি এত সুন্দর সমুদ্র দেখতে পেতাম না।মায়ের কথা শুনে মনটা খুব হালকা লাগছে । মা স্পিডবোট খুব ভয় পায় তারপরও জোর করে মাকে স্পিডবোটে উঠিয়ে মাকে ভয় দেখিয়ে মায়ের সাথে মজা করতে লাগলাম। এরকম আরও অনেক মজার মজার দুষ্টামি মায়ের সাথে কক্সবাজার ঘুরতে গিয়ে করলাম। ঘুরা শেষ করে যখন আবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম তখন মা বলছে তোমার এই দিনটার কথা কখনো ভুলবো না।সব শেষে সবাই সবার গন্তব্যে পৌঁছে গেলাম, আমি যখন চাকরিতে যাই তখন খুব মনে পড়ছে মায়ের সাথে কাটানো মূহুর্ত গুলোর কথা। আর মায়ের সাথে কাটানো দিন গুলো স্মৃতি হয়ে থাকবে আমার মনে আজীবন।আমার জীবনে প্রথম এই মায়ের সাথে এত মজা দুষ্টামি করলাম, আবার কখন এরকম দুষ্টামি মজা করবো মা কে নিয়ে ঘুরতে বের হব জানিনা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন