নামঃ আরশিয়া ফালাক
গল্পঃ মায়ের সাথে কাটানো আমার সবচেয়ে পছন্দের স্মৃতিটি হলো-আমি ছোট থেকেই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতাম।কলেজের একটি প্রোগ্রামে আমার বিতর্ক দেওয়ার কথা ছিল কিন্তু আমার প্রচুর জ্বরের কারণে অংশ নিতে চাইনি।মা আমাকে মাথা ধুইয়ে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে সাথে করে প্রোগ্রামে নিয়ে গেছে। সেদিন আমার কপালে চুমু দিয়ে সবার সামনে বলেছিল তুই বিজয়ী হবি মিলিয়ে নিস। সত্যি সেদিন আমি বিজয়ী হয়েছিলাম এই আনন্দে মা আমাকে পদ্মার পাড়ে নিয়ে যায়। সেখানে আমার প্রিয় ফুচকা এবং পদ্মার তাজা ইলিশ,গরম বেগুন ভাজা,ইলিশের লেজ ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। কি যে অমৃত স্বাদ ছিলো সে খাবারের। এই স্মৃতি আমি কখনোই ভুলতে পারবোনা।