নামঃ Arisha jannat Eti

গল্পঃ গ্যালারি নিয়মাবলী MothersDay নামঃ Arisha jannat Eti গল্পঃ মা কথাটি ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। মা ডাকটি ডাকলেই পরম শান্তি অনুভব হয়। আজ মার থেকে হয়তোবা অনেক দূরে। কিন্তু মার স্মৃতিগুলো সব সময় মনে পড়ে। কতই না স্মৃতি আছে মায়ের সাথে। ছোটবেলায় যখন জ্বর আসতো ভীষণ ভয় পেতাম কারণ ঘুমোলেই শুধু ভয়ের স্বপ্ন দেখতাম। এমনকি জেগে থাকলেও মনে হতো কি যেন আমার দিকে তাকিয়ে আছে। আমার চারপাশে ঘোরাফেরা করছে। তখন মা সব সময় আমার সাথে থাকতো সব কাজ ফেলে দিয়ে। ঘুমানোর সময় মায়ের হাত জড়িয়ে ঘুমাতাম। মা প্রায় সারা রাত জেগে থাকতো। মাঝে মাঝে ঘুম ভেঙ্গে খিদে পেত তখন। কারণ না খেয়ে ঘুমিয়ে পড়তাম। তখন মা দুধের মধ্যে পাউ রুটি ভিজিয়ে খাওয়াতো। এজন্য আমার জ্বর হলেই মা ঘরে পাউরুটি ও দুধ রাখতো সবসময়। আরেকটা স্মৃতি যেটা আমার অনেক বেশি প্রিয় তা হচ্ছে মার হাতে ভাত খাওয়া। মায়ের সাথে সব স্মৃতি গুলিই খুব মধুর হয়। মায়ের তুলনা কারো সাথে হয় না তার তুলনা তিনি নিজেই

Share বিস্তারিত জানতে চোখ রাখুন