নামঃ Taslima Khan
গল্পঃ মা হলো প্রশান্তির জায়গা,নিরাপদ আশ্রয়স্থল।মায়ের বিকল্প কিছুই নেই। মা মানে তুলনাহীন। মা মানে বিশ্বাসের মজবুত ভিত্তি। আমার মা আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভাল মা। ছোট থেকেই মায়ের কাছে যত আবদার। আমার পড়াশোনার খরচ, আমার বিলাসিতার খরচ, আমার যাবতীয় চাওয়া-পাওয়া সবকিছুই মা পূরণ করেছে। আমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সাহস যুগিয়েছে। কঠিনতম মুহূর্তেও আমার হাত ছাড়েনি আমার গর্ভধারিনী মা। সকল ভাল কাজে উৎসাহ দিয়েছে। কঠিন বিপদে ধৈর্য ধরতে শিখিয়েছে। স্কুলজীবন যখন শেষ হলো পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম তখন মা পাশে ছিল বলে কলেজে ভর্তি হতে পেরেছিলাম। কলেজ শেষ করে যখন আবারো সেই পরিস্থিতি, তখনও মা সেই প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করালো। অনার্স চলাকালীন একটা কোচিংয়ে চাকরি হলো। নিজের খরচ নিজেই চালাতে লাগলাম।এরপর মাস্টার্স চলাকালীন একটা স্কুলে চাকরি হলো।এরমধ্যে বাবা মারা গেলো। খুব ইচ্ছে ছিল মাকে নিয়ে সমুদ্র দেখবো, পাহাড় দেখবো।স্কুলে চাকরিরত অবস্থায় প্রথমে যেই বোনাসটা পেলাম সেটা নিয়েই মাকে কক্সবাজার ঘুরাতে নিয়ে গেলাম।সেখানে শুধু ছিলাম মা আর আমি।কক্সবাজারের ওই কয়টা দিন আমাদের নিজস্ব একটা জগৎ তৈরি হয়ে গিয়েছিল।বাবার শোকে শোকে মায়ের মুখখানি কেমন মলিন হয়ে গিয়েছিল।মায়ের মুখে কোন হাসি ছিলনা।কিন্তু মাকে সমুদ্র নিয়ে যাবার পর মা একদম বাচ্চাদের মত করে পাহাড় সমুদ্র উপভোগ করেছিল।আবারো যদি সুযোগ পাই মাকে নিয়ে আবারো সেই সমুদ্রে যেতে চাই। জীবনে অনেক কষ্ট করেছে আমার মা, তাই সুযোগ পেলে আবারও একটু শান্তির ছোয়া, সমুদ্রের পরশ দিতে চাই। এরপর মাস্টার্স শেষ হলো। আমার পছন্দের মানুষের সাথেই আমাকে বিয়ে দিয়ে দিলেন। মা সবসময় আমার সকল সিদ্ধান্তে পাশে ছিল, এখনো আছে। আমার মায়ের তুলনা সে নিজেই। ভালবাসি মা সীমাহীন।