নামঃ মোঃ মতি উল্লাহ (পলাশ)
গল্পঃ ❤️❤️❤️ "মা",সবচেয়ে ছোট্ট এই শব্দটির সাথে জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। কি নেই এই সম্পর্কে? ভালোবাসা, শ্রদ্ধা, নির্ভরতা, শান্তি, অভিমান, গর্ব, দুঃখ সব কিছুই জড়িয়ে আছে মায়ের সাথে। জন্ম থেকে বেড়ে ওঠা, নিজেকে বুঝতে শেখা, নিজের জগৎ কে চিনতে পারা, জীবনে চলার পথের ভুল-ঠিক সব কিছুকে জানতে পারা, জীবনের প্রতিটি পদক্ষেপে মা ছাড়া পৃথিবী অচল।'মা', একটা আবেগ ভরা পৃথিবীর নাম।পৃথিবীর সবচেয়ে মধুর ডাক "মা"। একজন সন্তানের জীবনে মায়ের প্রভাব কতখানি সেটা কখনও লিখে বা বলে পুরোপুরিভাবে বোঝানো সম্ভব না। এটা পুরোটাই অনুভব ও উপলব্ধির বিষয়। জন্মের পর থেকে মা ই আমার অসীম নির্ভরতার আশ্রয়স্থল। ছোট থেকে একটু একটু করে বড় হই আর সেই সাথে আরও গভীর হতে থাকে মায়ের সাথে আমার বন্ধন। জীবনের প্রতিটি ধাপেই আমার মায়ের অনুপ্রেরণা, আত্মবিশ্বাস, সহযোগিতার প্রয়োজন হয়। এবং জীবনে প্রতিটি সফলতার পিছনে আর কারো নয়, আমার জন্মদাত্রী, স্নেহময়ী মায়ের অবদানই সবচেয়ে বেশি। বাবাকে বেশিরভাগ সময় সংসারের নানা প্রয়োজনে বাইরে থাকতে হয়। তাই মায়ের সাথেই আমার অন্তরঙ্গতা,বন্ধুত্ব বেশি। জীবনের প্রথম বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেন আমার মা। এরপর মায়ের হাতে বর্ণমালা শেখার মাধ্যমেই আমাদের শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। সন্তানকে জীবনের চলার পথে পরিপূর্ণভাবে সফল দেখতে পারাটা যে কোনও মায়ের কাছে সবচেয়ে মূল্যবান মুহূর্ত। সবাই যখন তার সন্তানের যোগ্যতার প্রশংসা করে তখন আমার মায়ের বুকটা গর্বে ও আত্মতৃপ্তিতে ভরে যায়। সেই সময় সন্তানের মঙ্গলের জন্য করা হাজারো ত্যাগ-তিতীক্ষা, সংসারের শত জ্বালা-যন্ত্রনা, কষ্ট তিনি ভুলে যান। ভুলে যান, নিজের জীবনের অপ্রাপ্তির বেদনাটুকুও। ✅✅ মা আমাকে স্বপ্নপূরনের সাহস জুগিয়েছেন। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার। নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার। আমি সেটা করতে পেরেছি। আর সেটা আমি করতে পেরেছি আমার মায়ের পরিশ্রম, কষ্ট, ত্যাগ,ভালোবাসা, দোয়া ছিল বলেই।✅✅ একজন সন্তানকে যখন তার সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়, তখন আসলে সেই পুরস্কার মায়েরই পাওয়া উচিত। কারণ মায়ের ত্যাগের কারণেই এটা সম্ভব হয়েছে। মা তার সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে পেরেছেন বলেই সন্তান জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। এটা আসলে মা এর সাফল্য। মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো হয় দারুণ আনন্দের। মা আছেন বলেই ভালোবাসার স্পর্শগুলো হয় আরো বেশি কোমল। মা আছেন বলেই ভালোবাসার স্পর্শ আছে, মা আছেন তাই এই মায়ার বন্ধনটুকু আছে, মা হৃদয়ে জড়িয়ে রেখো জন্ম জন্মান্তরে।।