নামঃ Mahir Bin Islam

গল্পঃ "মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই।" - কাজী কাদের নেওয়াজ বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, সম্মান ও ভালোবাসা! মায়ের সাথে কাটানো প্রতিটি স্মৃতি অনেক মধুর ও স্মরণীয়। মায়ের সাথে কাটানো অনেক গুলো পছন্দের স্মৃতির মধ্যে একটা স্মৃতি শেয়ার করছি। ছোট বেলায় আমি সব সময় কেউ কলিং বেল বাজালেই দৌড়ে গিয়ে দরজা খুলতাম। অন্য কেউ দরজা খুললে আমি অনেক রাগ করতাম। তাই আমাকে খুশি করার জন্য অন্য কেউ দরজা খুলতো না। আমি যেহেতু সবসময় দরজা খুলতাম তাই আমার নাম দেওয়া হয়েছিলো দারোয়ান। সবাই আমাকে মজা করে দারোয়ান বলে ডাকতো। একদিন আমার মা আলমেরি থেকে আমাদের সব জামা কাপড় নিয়ে গোছাচ্ছে। বাবার একটা পুরাতন শাট আলাদা করে রেখেছে। আমি বললাম এটা কি করবে? মা বললো এটা দারোয়ানকে দিয়ে দিবো। আমি বললাম তাহলে এটা আমাকে দিয়ে দাও। কারণ আমিইতো দারোয়ান। এটা শুনে মা হাসতে হাসতে শেষ। এই মাজার স্মৃতিটা মা আলমেরি গুছাতে গেলেই বলে আর অনেক হাসে। আর আমিও শুনে অনেক মজা পাই।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন