নামঃ নুসরাত খান
গল্পঃ সুন্দর এই পৃথিবীতে সবচেয়ে শ্রুতিমধুর ও পবিত্র শব্দের নাম " মা"। এক অক্ষরের ছোট্ট একটা শব্দ "মা"। সন্তানের সাথে যার নাড়ির সম্পর্ক। মা হলো আমাদের জীবনের একটা আলো যা সবসময় সোনালী রৌদ্রের মতোই কিরণ দিয়ে আমাদের জীবন আলোকিত করে রাখে। মা,কখনোই তোমায় মুখ ফুটে বলা হয় নি ভালোবাসি।জানো মা,আমার কাছে তুমিই হচ্ছো জগতের শ্রেষ্ঠ ব্যক্তি। তোমাকে কতটা ভালোবাসি সেটা কখনোই পরিমাপ করতে পারবো না।আমার জীবনে তোমার প্রভাব কতখানি সেটা কখনোই লিখে বা বলে পুরোপুরিভাবে বোঝানো সম্ভব না।আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অনুপ্রেরণা। অনেকের কথা আয়োজন করে বলা হয়।কিন্তু মায়ের কথা কখনোই বলা হয় না আয়োজন করে।আমার এগিয়ে যাওয়ার পেছনে আমার মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। যেদিন আমার জব হয় সেদিন মা খুব খুশি হয়েছিলেন।মাকে দেখে মনে হচ্ছিলো মা যেন রাজ্য জয় করেছেন।আসলে মায়ের সাথে আমার এই স্মৃতিটি আজীবন মনে থাকবে।❤️ সবশেষে এটুকুই বলতে চাই,মাগো!আমি তোমার কাঁধে মাথা দিয়ে তোমারই খুশির কারণ হয়ে বেঁচে থাকতে চাই আজীবন। মা ছাড়া আমি শূন্য।অনেক ভালোবাসি তোমায়। জানি,হাজারবার ভালোবাসি বললেও তা তোমার ভালোবাসার সমতূল্য হবে না।তবুও বলবো,অনেক ভালোবাসি মা।💖💖💖