নামঃ Omar Sharif

গল্পঃ মা আমার মা.... মা-কে নিয়ে পৃথীবির অনেক মনীষি, লেখক, কবি ও সাহিত্যকরা অনেক লেখা লিখছে, মা -কে নিয়ে লেখার সাহস আমি কোন দিন পাইনি, আজ অনেকটা সাহস নিয়ে লিখতে বসলাম। আমি জানি আমার ভাষা জ্ঞান খুবী সীমিত, মা-কে নিয়ে লেখার মত ভাষা ভান্ডার আমার নেই। তারপরও শুরু করলাম। খারাপ লাগলে, ভালো না হলে প্রিয় বন্ধুরা আমাকে ক্ষমা করবেন। প্রিয় পাঠকরা খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। ছোটো বেলায় একটা কবিতা খুব পড়তাম ---------- " মা কথাটি ছোট্র অতি কিন্ত যেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রি-ভূবনে নাই।" পৃথীবিতে অনেক ভাষায় অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেক সুন্দর সুরের গান আছে, কিন্ত "মা" ডাকের মত এতো মিষ্টি, মধুর, সুরের মায়াজাল আর কিছুতে নেই। পৃথীবিতে অনেক সুন্দর সুন্দর রোমান্টিক গান আছে, আছে হাজারও ধরনের গান কিন্ত মা কে নিয়ে যতো গুলো গান হয়েছে তার তুলনা আমার মনে হয়না কোনটা আছে। মা কে নিয়ে অনেক গান আছে, সব আমার মনে নেই, বা সব গুলো আমার শুনার সুভাগ্য হয়নি, যে কয়টা গান আমার মনে পরে বা শুনেছি সেই গুলো একটু এখানে লিখতে চাই। সম্প্রতি মাকে নিয়ে গাওয়া নগড় বাউলের কর্ণধার "জেমসের" গানটা কার না ভালো লাগে? যে ব্যাক্তি জেমসের ঘোর বিরোধী বা যার জেমসের গান কোন দিন ভালো লাগেনি সেও বলে উঠবেন- আহা কি অসাধারণ গান- "দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারন, কষ্টের তীব্রতা নিয়ে মাগো আমায় করেছে লালন।" আমার মনে হয়না এই গানের পর মা- কে নিয়ে আর কিছু লিখতে হয়না। তারপরও আমরা লিখি, কারন আমরা মা-কে অনেক ভালোবাসি, সেই ভালোবাসা প্রকাশের জন্য আমরা কলম ধরি, মা-কে নিয়ে লেখার ইচ্ছা পোষন করি। যারা মার কাছ থেকে দূরে থাকে তারা নিজের অজান্তেই গেয়ে উঠে- "মা আমার সাধ না মিটিলো আশা না পুরিলো, সকলি ফুরিয়ে যায় মা। জনমের মত ডাকিগো মা তোরে কোলে তুলে নিতে আয় মা।" কাছে দূরে যেখানেই থাকিনা কেনো, এই গান শুনলে কার না ভালো লাগে, বলেন? যাদের মা পৃথীবিতে নেই, তাদের পক্ষে কি চোখের জল ধরে রাখা সম্ভব? মা যে কি? যার নেই সে বুঝে। অনেক ক্লান্তির পর একবার মায়ের কোলে মাথা রাখতে পারলে আর কি ক্লান্তি থাকে , বলেন? মায়ের আচঁলে মুখ রেখে বসে থাকার মত চরম শান্তি কি পৃথীবির আর কোথাও আছে? মায়ের কোলে শুয়ে ঘুমানোর মত শান্তির নিদ্রা কি পৃথীবির কোন আভিজাত হোটেল দিতে পারবে? পারবে না। মা যে আমার শন্তির জন্য নিজের জীবনটা দিতে পারে। তাইতো কিছু সময়ের জন্য মায়ের কাছ থেকে দূরে গেলেই আমরা গেয়ে উঠি--- "পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হবো, কত দূর, আর কত দূর বলো মা। এই যে সন্তানের আকুতি কেনো, বলতে পারেন? মায়ের চেয়ে ভালোবাসতে পারে এমন কোন জিনিষ বিধাতা পৃথীবিতে পাঠায় নি। মায়ের পায়ের নীচেই যে সন্তানের বেহেসত। এই রকম হাজার গান আছে মা কে নিয়ে। বাংলা চলচিত্র থেকে শুরু করে পৃথীবির সমস্ত দেশের চলচিত্রে মা কে নিয়ে গানের শেষ নেই। মা কারো একা নয়, এটা যে সার্বজনীন একটা শব্দ।, একজন মা যেনো জগতের সমস্ত সন্তানের মা। মা যেনো অফুরন্ত ভালোবাসা নিয়ে পৃথীবিতে এসেছে, তার ভালোবাসা কখনো শেষ হয়না। মানুষ যখন প্রচন্ড অসুখে পরে, বিপদে পরে, মানুষের যখন খারাপ সময় যায়, মানুষ তখন নিজের অজান্তেই মা কে ডাকে। সৃষ্টিকর্তার পর মানুষ সবার আগে যে নামটি বেশি জপে তা হলো মা। মা যেনো সকল দুঃখ, কষ্টের উপশম। মাকে ডাকলেই সকল কষ্ট, ব্যাথা পরাভূত হয় মুহূর্তে। মা আমার মা তুমি থাকলে আমার কোন কিছু চাইনা। অসুখে ডাক্তার চাইনা, বিপদে তুমি ছাড়া কাউকে চাইনা, কষ্টে তুমি আমার সুখের ছোয়া মা। তোমার হাসি মাখা মুখটা আমার সমস্ত কষ্ট, দুঃখ, ব্যাথা, জরা জীর্ণতা দূর করে দেয়। তোমাকে ভালোবাসি মা। তোমাকে অনেক ভালোবাসি মা। ভালোবাসি চিরদিন।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন