নামঃ Shorforaz Shahriya

গল্পঃ "হে আমার মমতাময়ী মা, লোড শেডিং এর সময় স্বার্থপরের মত আমি ও আমার নাবালক অবুঝ মন শুধু আমার নিজের কথাই ভেবেছি/ভেবেছে তাইতো ঘুমন্ত তোমার উপর উঠে আমি নিশ্চিন্ত মনে শুয়ে পড়েছি কারণ ঠিক তখনকার মুহূর্তে তুমি আমার জন্য 'এসি'র চাইতেও বেশী কিছু কারণ তোমার স্নেহের শীতল পরশ যে আমার সারা শরীর মন ছুঁয়ে যায়...! এই শীতল পরশের কাছে যে এসির ঠাণ্ডা পরশ-ও কিছুই নয় সেটা যেমন সেই ৫ বছর বয়সে যতটুকু না বুঝেছি তার চাইতে হাজার গুন বেশী উপলব্ধি করতে পারছি আজ ১৪ বছর বয়সে এসে সেই সাথে এটাও উপলব্ধি করতে পারছি যে, তোমার মতই পৃথিবীর সব মায়েরা-ই হয়ত সন্তানের সুখের জন্য নিজের কষ্ট কে সহ্য করে হাসিমুখে ত্যাগ স্বীকার করে নেয় যেমনটা তুমি সেই মুহূর্তে আমার জন্য করেছিলে আর তাইতো তুমি 'মা' আর আমি তোমার যেমন স্নেহের ও ভালবাসার কাঙ্গাল তেমনি আমি-ই তোমার পদচরণে শ্রদ্ধাগ্র অর্পণের পূজারী......শত সহস্র প্রণাম তোমায় মা আজ এই 'মা-দিবে'-এ, প্রণামী তোমায় শত গুনে শত বার......"

Share বিস্তারিত জানতে চোখ রাখুন