নামঃ Taiyeba Taskin Lamiya

গল্পঃ আমার মা-ই আমার শক্তি,প্রেরনা! আমি মনে করি পৃথিবীর প্রতিটি নারী একেকটি শক্তির অংশ। নারী মানে মা, নারী মানে বোন, নারী মানে স্ত্রী, নারী মানে গর্ভধারিনী! যে মা ১০ মাস ১০ দিন সন্তান পেটে ধারণ করে আমার কাছে সে-ই সবচেয়ে শক্তিশালী নারী, আমার মা ❤️ আমার মা আমাদের সবসময় এটাই বুঝাতে চেয়েছেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমার হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়। আমার মা-কে আমি ছোটবেলা থেকে দেখেছি নিজের জব সামলে সংসারের সমস্ত দায়িত্ব অনায়াসে পালন করতে, কোনো খামতি নেই তার এই দায়িত্বে, স্কুল থেকে এসে আমি ক্লান্ত হয়ে পড়লেও, আমার মা কোনোদিন ক্লান্ত হয়না। আমার এইচএসসির রেজাল্ট খুব খারাপ হয়৷ খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম সেইবার। মা যদি না থাকতো হয়তো ওভারকাম করতে পারতাম না, সুইসাইড করতাম। মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না। আমার মা যেমন আদর করেন তেমন শাসন ও করেন। জীবনে অনেক প্রতিকূলতা পার করে আমার আম্মু আজ এই পর্যন্ত এসেছেন! প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার জান্নাত তুমি মা, সমস্ত স্নেহের ভান্ডার তুমি ❤️ মা সেই তখন থেকেই আমার রোল মডেল, যখন আমি “রোল মডেল” শব্দটা অবধি জানতাম না।আমার মাকে বর্ণনা করার জন্য ঘূর্ণিঝড় হ্যারিকেনকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে লিখতে হবে!

Share বিস্তারিত জানতে চোখ রাখুন