নামঃ Nargis Sultana(Nadi)

গল্পঃ “মা, যেদিন 'আমার মা আমার পৃথিবী'র গর্ভ থেকে বেরিয়ে এ পৃথিবীতে এসেছিলাম সেদিন থেকে তুমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমাকে পরম মমতায় আগলে রেখে ভালবাসা আর স্নেহের যে নিদর্শন ও শিক্ষা আমায় দিয়েছ আজ শুধু প্রতিটা 'মা দিবস'-এই নয় বরং জীবনের প্রতিটা দিবসে আমি তার যথার্থ পরীক্ষা দিয়ে পরীক্ষক হিসাবে তোমার কাছ থেকে ‘১০০’ তে ‘১০০’ পেতে চাই ঠিক যেমন শৈশবে স্কুলে অঙ্ক পরীক্ষায় ‘১০০’ তে ‘১০০’ পেয়ে বাড়ী ফিরে খুশিতে তোমাকে জড়িয়ে ধরতাম (ঠিক সেই মুহূর্ত টাই মায়ের সাথে কাটানো আমার পছন্দের স্মৃতি) আর তোমার গালে গাল ঠেকিয়ে বলতাম ‘প্রিয় মা আমার’ তোমাই অনেক অনেক ভালবাসি আমি এই বলে তোমার গালে ছোট্ট একটি চুম্মা এঁকে দিয়ে পাশে দাঁড়ানো ‘বাবা’ কে উদ্দেশ্য করে বলতাম ‘বাবা’ আমি 'মা'র গালে চুম্মা এঁকে দিয়েছি তুমিও দাও আর এ কথা শুনে ‘বাবা’ কিঞ্চিত লজ্জার রক্তিম আভায় লাল হয়ে মুচকি হাসি দিয়ে বলতো, না 'খুকু', তুমি-ই দাও আমার টা তোমার 'মা'র পাওনা রইলো !”

Share বিস্তারিত জানতে চোখ রাখুন