নামঃ ওয়াসিফ আয়াজ

গল্পঃ জীবনের প্রথম স্পর্শ "মা" এবং পৃথিবীর সবচেয়ে মধুর ডাক "মা"। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ। পৃথিবীতে প্রতিটি সন্তানের জীবনে মায়ের ভূমিকা সব থেকে বেশি।মা আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া ও ইচ্ছা গুলো অনায়াসে পূরণ করে আমাদেরকে ভালোবেসে লালন-পালন করে থাকেন। "আমি না থাকলে আমার সন্তানের কি হবে!!" এই ভাবনাটাই হয়তো বহু মা কে বেঁচে থাকতে বাধ্য করে। বেঁচে থাকতে বাধ্য করে চরম প্রতিকূলতা সত্ত্বেও মুখে হাসি নিয়ে শুধুমাত্র সন্তানের কান্নামাখা করুণ মুখের কথা ভেবে। "যদি আমি না থাকি আমার সন্তানের কি হতে পারে!!!" কল্পনায় সেই দুর্দিনের ছবি আঁকতে গিয়ে মা নিজেই আতঙ্কিত হয়ে যায়। হারিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও হারিয়ে যেতে পারে না। আমার মা আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষক। আমার মা ই আমার চলার পথের অনুপ্রেরণা এবং পথনির্দেশক।যখন আমি কোনো সমস্যার মধ্যে থাকি আমি না বললেও মা ঠিকই বুঝে যান।কিছুদিন আগে আমার পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হয়।আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম।তখন মা-ই আমার ঢাল হয়ে দাঁড়ায়। আমাকে সাহস জুগিয়েছে। অনুপ্রেরণা দিয়েছে।মায়ের সেই সাহস আর অনুপ্রেরণার জোড়ে আমি পরের বার এক্সামে ঘুরে দাঁড়ায়। আমার রেজাল্ট খুব ভালো হয়।সেদিন মায়ের চোখে মুখে আমি যে আত্নতৃপ্তি দেখেছিলাম দুনিয়ার কোনো কিছু দিয়ে তা বোঝানো আমার পক্ষে সম্ভব না। সেদিনের সেই মুহূর্তটাই আমার কাছে সবচেয়ে সুন্দর স্মৃতি হিসেবে আমার হৃদয়ে গাঁথা থাকবে।🥰 পৃথিবীর চেয়েও বেশি সহ্যশক্তির মূর্ত প্রতীক হলো "মা", অপার-অসীম-অনন্ত ভালোবাসার ভান্ডার হল মায়ের হৃদয়। সেই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাই। ভালো থেকো মা। বছরের তিনশো পঁয়ষট্টিটি দিন হোক তোমার জন্য। অনেক ভালোবাসি তোমায়।❤️❤️❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন