নামঃ Paru nuraros
গল্পঃ মা! ছোট্ট একটি শব্দ।মা ত্রিভুবনের সবচাইতে মধুরতম শব্দ। প্রথমেই ধন্যবাদ মা আমাকে পৃথিবীর বুকে আনার জন্য।তোমার কারণেই তো এই সুন্দর ধরণী দেখতে পেরেছি।তোমার মাতৃদুধই প্রথম রক্ষা করেছে আমার জীবন। ছোটবেলায় আমার জান গড়ে উঠেছে তোমার কোলে। তোমার স্নেহময় লালনে পৃথিবীতে বিকশিত হয়েছে আমার জীবন। তোমার মুখ থেকেই আমি ভাষা পেয়েছি, শিখেছি কথা বলত।তুমি আমার জীবনে পরম আশ্রয়। আমি অসুস্থ হলে উদ্বিগ্ন হয়ে উঠো অথচ নিজেকে নিয়ে ভাবার সময় হয় না ।জীবনের অনেক প্রতিকূলতা কাটিয়ে তুমি এই পর্যন্ত এসেছো। আমি যখন দশম শ্রেণীতে পড়ি বাবা যখন সমস্যার কারণে পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা দিতে পারছিল না।মা তুমিই তো সেদিন ম্যাজিশিয়ানদের মত কোথা থেকে যেনো টাকা টা জোগাড় করে দিয়েছিলে।সে দিন মা তুমি ম্যাজিক টা না করলে হয়তো আমার পরালেখাটাই আর চালিয়ে যাওয়া সম্ভব হতো না।আজ আমি মাস্টার্স কমপ্লিট করতে পেরেছি তার সবটুকু অবদানই তোমার। এছাড়াও পরিবারের কঠিন অবস্থায় মা কোথা থেকে যেনো ম্যাজিশিয়ানদের মত টাকা বের করে দাও। মা তোমার থেকেই তো আমি শিখেছি কিভাবে নিজেকে যে কোনো ভালো খারাপ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায়।কিভাবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হয়।অতি অল্পতেই তৃপ্ত থাকার অসম্ভব ক্ষমতা আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। পুরো পৃথিবী একদিকে মা একদিকে।মায়ের কথা যতই বলবো ততই কম হবে।আমার মা ই আর একমাত্র ম্যাজিশিয়ান। আমার সব সফলতা তোমার জন্য। আজকে " আমার আমি " হতে পেরেছি তোমার জন্য। ভালোবাসি মা তোমায় অনেক বেশি।