নামঃ Sahana Akter

গল্পঃ মা ছোট্ট একটি শব্দ। একটি পৃথিবী। শুধু পৃথিবী নয়, ত্রিভুবন। স্বর্গাদপী গরীয়সী। শুধু একবার মা বলে ডাকলেই এক স্বর্গীয় পুণ্যে হৃদয়-মন অমিয় সুধায় প্লাবিত হয়। মা, ত্রিভুবনের সবচেয়ে মধুরতম শব্দ। তাই মা-ই বসুন্ধরা, মা-ই ছায়া, মা-ই মায়া। মা এক মমতার অাধার।মা মানেই নিশ্চয়তা, মা মানেই নিরাপত্তা, মা মানেই অস্তিত্ব, মা মানেই আশ্রয়, মা মানেই অন্ধকারে একবুক ভালোবাসা, স্নেহের অফুরান ভান্ডার। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রিয়, আপনজন।আসলে কোনো উপমাই মায়ের জন্য যথেষ্ট নয়। কোনো কিছুর তুলনা হতে পারে না মা। মা তো মা-ই।মা - তোমাকে দিয়েই জীবনের শুরু। তোমার হাতেই শূন্য থেকে একজন মানুষে রূপান্তর। অস্তিত্বের ভিত্তি তোমাকে দিয়েই, তোমাতেই পাই প্রেরণা। পৃথিবীটা গড়ি তোমারই স্বপ্নে। আমার কাছে তাই তুমি তুলনাহীনা ও অনন্যা।তোমার যুদ্ধের কৌশল আমাকে বাধ্য করে তোমাকে ভালোবাসতে। প্রথম বারের মতো _ আমি আর আম্মু মার্কেটে যাই আম্মুর জন্য একটি Ring কিনতে। তো যথারীতি আম্মু থেকে একটা Ring পছন্দ হয়,। কিন্তু আমার অন্য আরেকটা Ring পছন্দ হয়। আমি সেটি ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে, আম্মু যদি এই Ringটা নেয় তাহলে অনেক ভালো হবে । তো তারপর আমার আম্মুর যে Ring টা পছন্দ হয় সেটা না নিয়ে আম্মু আমার যেটা পছন্দ হয় সেটা নেয়। আমি আম্মুকে বললাম তুমি তোমার পছন্দের টা না নিয়ে এটা কেন নিচ্ছ? আম্মু কিছু না বলে প্রায় 50 হাজার টাকা দিয়ে সেই Ringটা কেনে। অথচ আম্মু যেটা পছন্দ করেছিল সেটার দাম ছিল 25 হাজারের মত। আমি কিছুটা অবাক হলাম। কিন্তু কিছু বললাম না। আমি অনেক সারপ্রাইজ হয়ে গেলাম Ringটা আমার জন্য নেওয়া হয়েছে। সেদিন আম্মুর জন্য আলাদা এবং অন্যরকম বাড়তি ভালোবাসা যোগ হয়েছিল। যেটা ভাষায় প্রকাশ করা যাবেনা। আমি প্রতিবার ই এই জিনিস টা লক্ষ্য করেছি। নিজের শখ কে বিসর্জন দিয়ে সবসময় আমার মুখে হাসি ফুটানোর চেষ্টা করত আম্মু। মা বলে বারবার ডাকতে। ছোটবেলা থেকে যেভাবে বাবাকে ছাড়া আমাকে আর আশিককে বড় করেছ, তা কি কোনো যুদ্ধের চেয়ে কম, বলো? যখন তোমাকে ছাড়া ছয় মাস খালার বাসায় ছিলাম, তখন নিজেকে বড়ই শূন্য লেগেছে। আমি জানি, তুমি আমাকে নিয়ে অনেক ভাবো। তাইতো প্রতি রাতে আমার বিছানার পাশে এসে আমাকে একবার করে দেখে যাও, মাঝে মাঝে হাতটাও বুলিয়ে দিয়ে যাও। জানো, মা? যেদিন যেদিন আমার মাথায় তুমি হাত বুলিয়ে দিয়ে যাও, সেদিন রাতে ঘুমটাও ভালো হয় আমার। তোমাকে নিয়ে এই লেখাটা খুবই সামান্য। আমি চাই এভাবেই আমার পাশে থাকো সব সময় তুমি, আমার সবচেয়ে বড় শক্তি হয়ে। তোমাকে ভালোবাসি, মা। অনেক ভালোবাসি।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন