নামঃ আরিশা জাহান

গল্পঃ মাকে নিয়ে লিখতে গেলে একটা সমস্যায় পড়ে যাই। এত কথা একসাথে মনে পড়ে যে কোনটা রেখে কোনটা লিখব ঠিক করে ভেবে উঠতে পারিনা। সব কথারা এসে ভীড় করে মনের জানালায়।পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শব্দ হচ্ছে "মা"। মাতৃত্বের বন্ধনের সাথে অন্য কোন কিছুরই তুলনা করা যায় না। স্নেহ, মমতা আর ভালোবাসার এই বন্ধনের শুরুটা শৈশব থেকেই মায়ের সাথে অটুট থাকে আজীবন। মায়ের তুলনা কোন কিছু দিয়েই করা সম্ভব না৷ মায়ের তুলনা শুধুই মা। আর সামান্য কিছু শব্দ বা বাক্যের দ্বারা মাকে নিয়ে বলে শেষ করা সম্ভব না। মা! অনেক ছোট্ট একটি শব্দ। একটি মাত্র অক্ষরের নাম। কিন্তু এই নামটি মনে হয় পৃথিবীর সবচেয়ে আপন। এই নামের মাধুর্য্য যে কতটা বেশি তা বলে বা লিখে প্রকাশ করা সম্ভব নয়। মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে ভীষণ আবেগের।তবে এতো স্মৃতির মাঝে একটা স্মৃতি আমাকে ভীষণ নাড়া দেয় সবসময়। আমার মায়ের জন্মদিনের দিন আমরা ২ ভাই বোন মাকে না জানিয়ে কেক এবং ঘর ডেকোরেশন করে সারপ্রাইজ দিই।সে মুহূর্তে মা একটা কাজে বাইরে ছিলো।যখন বাসায় আসে আমাদের কান্ড দেখে মা তো হতবাক।সেদিন মা অনেক খুশি হয়েছিলো। মায়ের এই হাসিমাখা মুখটাই আমার জীবনের বেস্ট স্মৃতি। 🥰 সবশেষে এটুকুই বলতে চাই,মাকে ভালোবাসার জন্য একটা বিশেষ দিন আমার কাছে যথেষ্ট নয়।অনেক ভালোবাসি মা। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক।মা ও সন্তানের বন্ধন সুদৃঢ় হোক, সব বৃদ্ধাশ্রম বিলীন হোক।💖💖💖

Share বিস্তারিত জানতে চোখ রাখুন