নামঃ আয়শা পারভীন বৃস্টি

গল্পঃ আমার জীবনের অতি গুরুত্বপূর্ণ আর সব চাইতে প্রিয় মানুষটি হলো আমার মা। আমার মা আমাকে একজন ছেলের মত করেই মানুষ করেছেন। অনেক রিলেটিভিরা যখন আমার মাকে বলতো "মেয়ে মানুষ, কি দরকার এতো টাকা খরচ করে ফার্মাসিতে পড়ানো,এটাতো ছেলেদের পড়া,বিয়ে দিয়ে দাও" 🙂 তখন সবার কথার জবাব দিয়েছে আমার মা। প্রতিটি মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষার আগেই শুরু হয় পারিবারিক শিক্ষা,যে শিক্ষা একটি মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এর কোন বিকল্প নেই।আমার এই পারিবারিক শিক্ষার হাতেখড়ি হয়েছিলো আমার মা এর হাত দিয়ে। মা আমার জীবনের সব চাইয়ে বড় শিক্ষক। আমি আমার মা এর কাছ থেকে শিখেছি অনেক কিছু যেটা কোন বই পুস্তকে পাওয়া যাবেনা। আমার মা আমাকে শিখিয়েছেন কিভাবে একজন ভালো মানুষ হতে হয়, কিভাবে জীবনে কঠিন পথকে অতিক্রম করে জীবন যুদ্ধে জয়ী হতে হয়। আমার মা এমন একজন শিক্ষক যিনি আমাকে শিখাতে গিয়ে একটি বারের জন্য বিরক্ত হয়নি,সব সময় আমাকে একজন ভালো মানুষ হতে শিখিয়েছেন। 😇😇 এতো বড় হয়েগেছি তাও যখন আমি ইউনিভার্সিটি থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরি মা আমার জন্য শরবত বানিয়ে রেখে দেয়, ভাত খাইয়ে দেয়।আমার মা যেখানে সেখানেই আমার ঘর,আমার সুখ শান্তি বিরাজমান।আমি জানি জীবনের শত প্রতিকূলতার মাঝে কাউকে না পেলে একজন মানুষ আমার জন্য পথ চেয়ে বসে থাকবে সেই হলো আমার মা। ভালোবাসি মা তোমায়❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন