নামঃ Goutam Ghosh
গল্পঃ ছোট বেলায় খুব ডানপিটে ছিলাম, পড়ালেখা করতাম না ঠিক মত। স্কুলেও যেতাম না মাঝে মাঝে। সারা দিন ফুটবল নিয়েই থাকতাম। ভালো খেলার সুবাদে প্রায়শ আশেপাশের এলাকায় খেলতে যেতে হতো। মা অনেক বুঝালো, হয় ফুটবল নয় পড়াশোনা যেকোনো একটা বেছে নিতে হবে। ফল স্বরূপ ফুটবল খেলা বন্ধ। সেই থেকে আর পেছনে তাকাতে হয়নি। আমার সাঁতার শেখা, সাইকেল চালানো শেখার পেছনে রয়েছে মার অবদান। অনেকেই ভেবেছিল আমি পড়াশোনা শেষ করতে পারবো না। কিন্তু সবাইকে অবাক করে খুব ভালো মতো পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেয়েছি নিজের যোগ্যতায়। এর পেছনে শুধু আমার মায়ের অবদান। মার কাছ থেকেই শিখেছি সত্য বলার অভ্যাস, অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদে অধৈর্য্য না হয়ে সাহস নিয়ে মোকাবিলা করা। প্রিয় মা অস্তিত্বের আগেই ছিল তোমার ছোঁয়া। গড়েছো তুমি, আগলে রেখেছো তুমি। সাথে আছো তুমি সব সময় সুখে-দুঃখে। তোমার আঙুল ধরেই আমার পথ চলা। আজ যেটুকু আমি, তা শুধু তোমার থেকে পাওয়া। তুমি আমার নির্ভরতা, তুমি আমার নিরাপত্তা। মায়ের চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। দুঃখে-কষ্টে, সংকটে-উত্থানে যে স্নেহের পরশ বিছিয়ে দেয় তিনি হচ্ছেন আমার সবচেয়ে আপনজন মা, আমার ছায়া সঙ্গী। আমার সুপার হিরো। ধন্যবাদ মা, পাশে থেকো সারাজীবন।