নামঃ Munalisha jahan
গল্পঃ মা কথাটি ছোট্ট অতি,কিন্তু এর চেয়ে নামটি মধুর/ তিন ভুবনে নাই... সন্তানের জন্য মা সর্বত্র বিরাজমান। সন্তানের জন্য এমন কোনো কাজ নেই, মা করতে পারেন না। তাই মা শব্দটি এত মধুর, এত বিশেষ। আমার জন্মের পূর্ব থেকে আপনার নেওয়া শেষ নিশ্বাস পর্যন্ত মায়ের কাছে আমি একজন ছোট্ট শিশু, আর আমাকে সবসময় আগলে রাখতে চায়। সন্তানের সুখ ও নিরাপত্তার জন্য একজনের পক্ষে যা কিছু সম্ভব, তার সবকিছু একজন মা করে থাকেন। সন্তান যখন বাইরে যান, দুশ্চিন্তাগ্রস্ত মা তখন প্রতিনিয়ত খবর নিয়ে নিশ্চিত হতে চান তাঁর সন্তান ঠিক আছে এবং তাঁর আদরের সন্তানের কোনো প্রকার ক্ষতি হয়নি। মা সত্যিই বিশেষ আর খুবই মূল্যবান। আর এ বিশেষ হওয়ার পেছনে হাজারও কারণ রয়েছে। যেমনঃ মা সব জানে আমার সব কিছুই মা জানেন। আর আমার মুখ দেখলেই ত সব বলে দিতে পারেন। আমাদের বর্তমান আবেগিক ও মানসিক অবস্থা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল মা। মা এমন কিছু জানেন, যা আর কেউ কখনও জানতে পারেন না। আমার পছন্দ-অপছন্দের প্রতিটিই তাঁর জানা। সন্তানের ব্যাপারে তাঁর চেয়ে বেশি আর কেউ বোঝেন না। আর এ কারণেই তিনি বিশেষ। মায়ের ভালোবাসা নিঃশর্ত মা হলেন এমন একজন, যাঁর ভালোবাসার মধ্যে কখনওই কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। সন্তানের জীবনের সমস্ত অপূর্ণতা পূর্ণ হয়ে ওঠে মায়ের আশীর্বাদে। জীবনের প্রতিটি স্তরে মায়ের চেয়ে বড় রক্ষাকর্তা দ্বিতীয় আর কেউ হয় না। মায়ের ভালোবাসা অসীম।আমরা যদি কোনো ভুলও করে থাকেন, মা প্রায় সর্বদা ক্ষমা করে দেবেন। মা আমাদের প্রথম শিক্ষক প্রথম শব্দ থেকে জীবনের প্রায় সমস্ত শিক্ষা আমরা মায়ের কাছ থেকে পেয়ে থাকি। মা প্রথম ও সেরা শিক্ষাগুরু। মা যখন অন্তঃসত্ত্বা থাকেন, তখন প্রায়ই তিনি ভালো বই পড়েন, ধর্মীয় অনুষঙ্গগুলো আওড়ান আর ভালো কিছু লেখার চেষ্টা করেন। তিনি নিশ্চিত হতে চান, তাঁর সন্তান বড় হয়ে সুশিক্ষিত হবে এবং পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠবে। তিনি আমাদের ভেতরে সত্তাকে জাগ্রত করেন। মা আমাদের উৎসাহদাতা মা ছাড়া আমাদের পৃথিবী অসহায় হয়ে পড়বে। বাস্তবতার যাবতীয় নিষ্ঠুরতা আর কঠিনতম সময়েও মা আমাদের শক্তি জোগান, উৎসাহ দেন। কখনওই ভেঙে পড়তে দেন না। তিনি শুধু তাঁর জীবনের অভিজ্ঞতাই ভাগ করেন না, প্রেরণাও জোগান। আর এভাবে আমাদের ভেতরে আত্মবিশ্বাস বাড়ান। সব সমস্যার সমাধান মা যেন সব সমস্যার সমাধান। কি পরীক্ষার সময়, কোথাও যেতে হলে কী পরবেন, মায়ের কাছে ইত্যাকার সমাধান রয়েছে। শুধু তা-ই নয়, জীবনযুদ্ধেও মা সমাধানদাত্রী। তাই মা এত বিশেষ। মা সন্তানের সেরাটা তুলে আনবেন জীবনে এমন সময়ও আসে, যখন আমরা নার্ভাস ফিল করছি। নিজেকে বারবার আনফিট মনে হচ্ছে। মনে হচ্ছে, নির্দিষ্ট দায়িত্বটা আপনি ঠিকমতো সামলাতে পারবেন না। এ সময় ত্রাতার ভূমিকায় আবির্ভূত হবেন মা। তখন মা আমারদের ভেতরের সেরাটা ঠিক বের করে নিয়ে আসবেন, যাতে আমাদের নার্ভাস না হন, অসহায় বোধ না করি। আর মায়ের প্রেরণায় আমরা সেই কাজটি ঠিকঠাক করতে পারি। অবশেষে বলতে মা তোমাকে অনেক ভালোবাসি। সারাজীবন তোমাকে কাছে ঋণী হয়ে থাকতে চায়। I �U আম্মু