নামঃ Taslima Ahamed
গল্পঃ ছোট থেকে বড় হয়েছি, যখন থেকে বুঝতে শিখেছি, দেখেছি কোনো না কোনো ঝামেলা জড়িয়ে ছিল আমার মা তার সাথে যোগ হয়েছে আমার ঝামেলা আমার সমস্যা গুলো, মধ্যবিত্ত পরিবারের মাস কাবারি গোনা টাকায় সংসার চালানোর মতো চিরন্তন সব ঝামেলা। ছোট বেলাতে এসব ঝামেলাগুলো আমার মনে তেমন প্রভাব ফেলত না, অবুঝের মতো এটা সেটা আবদার করে ফেলতাম। আর মায়ের সমস্যা তৈরি করতাম । আবদার পূরন না করলে পড়াশোনা করতাম না, স্কুলে যেতে চাইতাম না, আরও অনেক কিছু করেছি,মা অনেক বুঝাতো! সমস্যা গুলো যেমন সৃষ্টি করতাম আমার মা সমাধান ও দিত! যেগুলো বলে শেষ করা যাবে না। যখন কিছুটা বুঝতে শিখেছি আমার মাকে আমার সমস্যা গুলোর জন্য অনেক বেশি কষ্ট দিতেছি তখন চেষ্টা করি কিছু করার আগে মাকে জিজ্ঞেস করতাম ! মা সমস্যা সৃষ্টি হওয়ার আগেই সমাধান দিয়ে দিত আমাকে। মা - মেয়ের সম্পর্ক ইতো একটা বন্ধুত্ব সুলভ বন্ধন যার মুজবত বৃত্তি পৃথিবীর আর কোন সম্পর্কের বন্ধনে খুঁজে পাওয়া যায় না।ডাক্তার এর কাছে যেমন সকল রোগের চিকিৎসা পাওয়া যায়! পৃথিবীর যত বড় সমস্যা হোক না কেন আমার মায়ের কাছে আমার সকল সমস্যার সমাধান পাওয়া যায়। আমার মা আমার সেরা বন্ধু,যাঁর সাথে ভালো খারাপ সব কথা শেয়ার করতে পারি আর সবথেকে ভালো পরামর্শ, উৎসাহ তাঁর কাছ থেকেই পাই।আজ পর্যন্ত জীবনে যত সফলতাই পেয়েছি সবকিছুর মূলে রয়েছে আমার মা। মা আমাকে সব থেকে ভালো বোঝেন,তাই ভালো খারাপ প্রতিটি অবস্থাতেই সবার আগে মা এর কাছেই ছুটে যাই। আমার জীবনের অনুপ্রেরণা আমার মা! সবসময় সব পরিস্থিতিতে আমাকে সাপোর্ট করে আমার পাশে আছে !অনেক ভালোবাসি মা , ভালো থেকো সবসময়।