নামঃ Fariha Tasnim

গল্পঃ মায়ের সাথে কাটানো আমার পছন্দের স্মৃতি হল: আমার মা আমাকে ফেলে বাসায় বাবার কাছে রেখে একবার নানি বাড়ি চলে গিয়েছিলেন। আমি আবদার করেছিলাম নানি বাড়িতে আমাকে সঙ্গে করে নেয়ার জন্য। মা বললেন নানীর বাসা থেকে আমি অন্য কোথাও যাব মাত্র তো সাতটা দিন আমি চলে আসবো বাসায়। এই সাতটা দিন মাকে না দেখতে পেয়ে আমি অঝোরে কেঁদেছিলাম। বাবা আমাকে অনেক বোঝানোর পরেও আমার মন কিছুতেই মাকে ছাড়া বুঝতে চায়নি। মাকে ছাড়া সারাক্ষণ মন মরা হয়ে থাকতাম কোন কিছুতেই ভালো লাগতো না। অনেক কষ্টে সাতটা দিন পার করেছিলাম আমি।অবশেষে সাত দিন পরে মা যখন বাসায় ফিরলেন তখন মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। বলেছিলাম মা তুমি এভাবে আমাকে কষ্ট দিলে?

Share বিস্তারিত জানতে চোখ রাখুন