নামঃ বাঁধন বণিক
গল্পঃ কোন কোন সময় ভাবি আমরা সন্তানরা কতটা নির্দয় হয়ে যাই মাঝে মাঝে। তোমার এত আদর স্নেহ ভুলে যাই । আমরা একবারও ভাবি না তোমার সেই ১০ মাসের অক্লান্ত পরিশ্রমের কথা। ভুলে যাই তোমার কোলে মাথা রেখে সেই শান্তির ঘুমের কথা। ভুলে যাই আমার কান্না থেকে তোমার বোঝে নেয়া আমাদের আকুতির কথা । সত্যিই মা বড় হয়ে অনেক কিছু ভুলে যাই ।যখন তুমি না বলা কথা গুলো থেকে বোঝে নিতে আমার চাওয়া পাওয়া গুলো শুধু তোমার আদর মমতা দিয়ে । আর এখন তোমার মুখ থেকে ভেসে আশা কথা গুলোও আমরা বুঝতে চাই। সত্যিই মা আমি অনেক কিছু পারিনা। মা আমি তোমার মতো হতে পারিনি। মা তোমাকে কিছুই দিয়ে পারিনি শুধু কষ্ট ছাড়া। মা গো ক্ষমা করো আমাকে । মা দেখ আমি চোখের কোনে অশ্রু নিয়ে কথা বলছি। আমায় ক্ষমা করো।করবে না ক্ষমা মা ? এই মা তুমি আর একটা বার বোঝে নাও না। আমার না বলা কথা গুলো। তবে জানো মা, তোমার কোলে মাথা রেখে আমি সারা পৃথিবী ভুলতে পারি কিন্তু তবুও মা তোমার মতো হতে পারি নি । মা বল না আমি কেমন করে তোমার মতো হবো? মা, একবার বল আমি তোমায় কেমন করে ভালবাসবো । মা আমি যে এমন নির্দয় হতে চাই না । মা আমি যে তোমাকে ভালবাসতে চাই, সবার থেকে বেশী অনেক বেশী।