নামঃ জ্যোৎস্না আক্তার
গল্পঃ আমার কাছে সবচেয়ে মধুরতম শব্দ মা।মা ভালবাসার অন্যরকম এক অনুভূতির নাম,যার শূন্যতা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না।আমরা চার ভাইবোন। বাবা প্রবাসী ছিলেন।আমার মা পড়াশোনা জানত না কিন্তু আমাদের প্রথম শিক্ষক মা। মা আমাকে সবচেয়ে বেশি ভাল বোঝে।নানা প্রতিকূলতার মাঝে যে আমাকে সাহস জোগায় সে আমার মা। যেদিন প্রথম মা হওয়ার তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলাম তোমার সে কি ভয় ।মায়ের সাথে সেরা স্মৃতি আমার,যেদিন আমি মা হব।আমি নরমাল ট্রাই করছিলাম মা বার বার বলছিলে সিজার কর।আমার কষ্ট দেখে মা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলো।মা আমি যখন তীব্র ব্যথায় কাতর তখন তুমি কাঁদছিলে। আমি তোমার হাত ধরে বলেছিলাম মা আমাকে মাফ কর তোমার সাথে মাঝে মাঝে বেয়াদবি করতাম।তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলে। এটা মায়ের সাথে জীবনের সেরা মুহূর্ত।যেদিন চাকরি হল দোটানায় পড়লাম মেয়ের জন্য।কারন ছোট মেয়ে দেখবে কে, পরম মমতায় হাত বাড়িয়ে দিলে তুমি। মা তুমি আছ বলেই মেয়েকে নিশ্চিন্তে তোমার কাছে রেখে চাকরি করছি।মায়ের জন্যই আজ আমি স্বাবলম্বী। তোমার তুলনা তুমিই মা তোমাকে কখনো বলা হয়নি ভালবাসি মা।❣️ মায়ের ঋন কোনদিন শোধ করা যায়না ❤️ তুমি আমার জীবনে পরম পাওয়া মা,❣️