নামঃ Sonali Mimi

গল্পঃ এ লেভেল পরিক্ষার পর আমি চলে যাই কানাডা । যাওয়ার একমাস আগে থেকেই আমার জন্য খুঁটিনাটি সব কিছু জোগাড় করতে লাগলো আম্মু । পছন্দের জামা,গহনা,পারফিউম এমনকি শুঁকনো খাবারও । সারাদিন এতো ব্যস্ততার পরেও রাত জেগে তিনি কি জানি লেখালেখি করতো। কাছে গেলে লুকিয়ে রাখতো লেখার ডায়েরিটি । যাওয়ার দিন তার মুখে হাসি থাকলেও, চোখের কোণে ছিল কান্না । কানাডা যাওয়ার পর আমার ব্যাগ খুলে দেখি মায়ের সেই ডায়েরি । আমি তেমন ভালো রান্না না করতে পারায়, আম্মু নিজের হাতে এই ডায়েরিতে তার সব রেসিপি লিখে দিয়েছেন । তার রাতজাগা এই পরিশ্রম শুধুমাত্র আমার জীবনযাত্রাকে সহজ করার জন্য । আজও সেই ডায়েরিকে আমি আগলে রেখেছি । আজও সেই ডায়েরি দেখলে আমার মায়ের ত্যাগ,স্নেহ আর মমতার কথা মনে পড়ে যায় ।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন