নামঃ Noushin Mou

গল্পঃ আমার মায়ের সাথে সেরা একটি মুহুর্ত শেয়ার করলাম। মায়ের সাথে আমার সম্পর্ক অত্যন্ত গাঢ় ও বন্ধুত্বপূর্ন। আমার মা আমার অহংকার।।মা একটুখানি পাশে না থাকলে শূন্যতায় ভরে যায় সবকিছু। ।মা-ই তো আমার চলার পথের পাথেয়।মায়ের সবকিছু দিয়ে চিরঋনী করে রেখেছে আমাকে।মাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারিনা। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আমার প্রতিটা কাজে অনুপ্রেরণা যুগিয়েছে আমার মা। জীবনে ১ম স্কুলে পা রেখেছি সেটা মায়ের হাত ধরেই।আমার সকল পরীক্ষার সময় মা আমাকে সাথে নিয়ে পরীক্ষাকেন্দ্রে গেছেন। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত যে লং জার্নিটা সেটা একা আমার ছিলো না। আমার সাথে সাথে আমার মায়েরও ছিলো।আমার জীবনে মায়ের অবদান টাই বেশি।তাইতো যেদিন গ্রাজুয়েশন হ্যাট পেয়েছিলাম আমার আগেই পড়িয়ে দিয়েছিলাম আমার মা কে। কারন আমার সব সফলতার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনিই তো সেই সম্মানের দাবিদার।সেদিন মা আমাকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেছিলো আর বলেছিলো আমার স্বপ্ন সত্যি করেছিস মা।আমি মা কে বলেছিলাম, তোমার স্বপ্ন তুমি নিজেই পূরণ করেছো মা, । যে সবদিক খেয়াল রেখে সবার স্বপ্ন পূরণ করে সেই তো "সেরা" তাই আমার মা "সেরা মা" সব দিক থেকেই। মা আমার জান্নাত।মা সৃষ্টিকর্তার দেয়া সেরা উপহার।মা আল্লাহর রহমত। আমার জীবনের সবকিছু আমার মা কানায় কানায় পুর্ণ করে দিয়েছে। তোমায় মা হিসেবে পেয়ে আমি ধন্য। পৃথিবীতে আর কিছুই চাওয়ার নেই। তোমায় ছাড়া আমার জীবন টা অপুর্ণ মা। তুমি ভাল থেকো,সুস্থ থেকো,নিরাপদে থেকো। সুস্থ ও সুন্দর থেকো সবসময়, পাশে আছি সর্বদা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন