নামঃ Shamima Islam Munni
গল্পঃ ‘মা’ শব্দটি এক অক্ষরের। কিন্তু শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে আরও অনেক শব্দ। কখনও তিনি মমতাময়ী মা, কখনও পথনির্দেশক, বিপদের আশ্রয় আর কখনওবা সবচেয়ে প্রিয় বন্ধু। একই সঙ্গে তার নানান রূপ ও রঙ। জন্মের পর থেকে জীবনের শেষ পর্যন্ত মায়ের প্রতি সন্তানদের অনুভূতি থাকে একইরকম। মা ডাকটির মধ্যে যে স্বর্গীয় সুখ রয়েছে, অন্য কোনো ডাকে এতটা মধুরতা নেই। এ মহিয়সী নারীর জন্যই তো পৃথিবীতে আসা। আমার দেখা নারীদের মধ্যে আমার মা সবচাইতে মায়াবী। মা এমন একজন মানুষ যে আপনার দুঃখ কিংবা সুখের যে কোন মুহূর্তে ছায়া হয়ে পাশে থাকবেন। মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই অনেক সুখের, অনেক অনন্দের। মা পাশে থাকলে মনে হয় অনেক কষ্ট দূর হয়ে যায়। আমার মায়ের সাথে কাটানো অনেক মজার স্মৃতিতো আছে। তার মাঝে যে মজার স্মৃতিটা এখন মনে পড়ছে সেটাই শেয়ার করছি। ২০০৪ সাল তখন আমি স্কুলে পড়ি। আমার বাবা আর মা রোজায় আমাকে না নিয়ে আমার জন্য ঈদের জামা নিয়ে আসলেন। জামা দেখেতো আমার খুব মন খারাপ। কারণ জামা আমার পছন্দ হয়নি। চাঁদ রাতে বাবা মায়ের হাতে টাকা দিয়ে বললো আমকে নিয়ে গিয়ে জামা কিনে আনতে। আমি আর মা শপিংমলে গেলাম। একটা জামা দেখে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু জামার দাম বললো ২৫০০৳। দাম শুনেতো আমার খুব মন খারাপ হয়ে গেলো। আমি জামাটা কেনার আশা ছেড়ে দিলাম। মা দোকানদারকে বলে ৫০০৳ টাকা দিবেন? এটা শুনেতো আমি লজ্জায় শেষ। আমি আস্তে করে মায়ের হাত ধরে দোকান দোকান থেকে বের হতে বললাম। আর ফিসফিস করে বললাম ওরা ২০০৳ জামা আপনাকে ৫০০৳ দিতে বসে আছে। মা আমাকে ফিসফিস করে বলছে আরে দেখি না ওরা কি বলে। আমি বলি শোনা লাগবে না, মান ইজ্জত থাকতে থাকতে বের হয়ে যাই। এমন সময় পেছন থেকে ডাক আপা দাম আরেকটু বাড়ায় নিয়ে যান। মা বকে না ৫০০৳ দিবো। দোকানদার না আপা লস হয়ে যায়। ১০০৳ বাড়ায় দেন। মা বলে ৫৫০৳ হলে দেন না হলে জামা আমাদের দরকার নাই। আর পেছন থেকেও ডাকবেন না। দোকানদার আচ্ছা আপা নিয়ে যান। আমিতো পুরো ঘটনা শুধু অবাক হয়ে দেখলাম। আর সারা রাস্তা মা মেয়ে হাসতে হাসতে বাসায় ফিরলাম। এমন অনেক স্মৃতি আর ভালোবাসায় ঘেরা আমাদের মা আর মেয়ের জীবনে। আমার বাবার একটাই অভিযোগ আমি নাকি আমার মাকে বেশি ভালোবাসি। আবার ফোন করলে আমি নাকি মায়ের সাথে বেশি কথা বলি। বাবার অভিযোগ আসলেও ঠিকি আছে, আমার আসলে মায়ের সাথে সখ্যতা বাবার চেয়ে কিছুটা বেশি। মাকে আমার জাদুকর মনে হয়। আবার আয়নার মতোও লাগে। যার মাঝে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাই। শত না বলা কথাগুলো কী করে যে পড়ে ফেলেন তিনি বলা মুশকিল। মা আমার বেস্ট ফ্রেন্ড। বিয়ের পর যখন মাকে ছেড়ে দূরে থাকা শুরু করলাম তখন মাকে আরো বেশি অনুভব করতে শুরু করলাম। কখনো কোন কষ্টে বা আনন্দে প্রথমেই মায়ের কথা মনে পড়ে। মনে হয় মায়ের কাছেই সব আনন্দ ছেড়ে এসেছি। সুযোগ পেলেই ছুটে যাই মা’র কাছে। কারণ আমার মা যেখানে সেখানেইতো আমার ঘর। যে ঘরে রয়েছে অনাবিল সুখ আর শান্তি। যেখানে কোন কষ্ট আমাকে স্পর্শ করতে পারে না। কারণ সেখানে আমার মা থাকে মমতাময়ী মা। যাকে জড়িয়ে ধরলে আমার সকল কষ্ট দূর হয়ে যায়। মাঝে মাঝে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। মনে হয়, পৃথিবীর সব শান্তি যেন মা’র বুকেই লুকোনো। এই দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতি সুখ আমার মা। মা আমার মায়ের চেয়ে বন্ধুই বেশি! মা’র প্রতিটি শব্দ, বাক্য আমাকে সাহস যোগায়। সহজ কথায়, আমার কাছে অনুপ্রেরণার আরেক নাম ‘মা’। মা তোমায় অনেক ভালোবাসি। তুমিই আমার শান্তির নীড়💝💝।