নামঃ Dilruba Rahman

গল্পঃ সময় টা ছিলো ২০০৮ সাল তখন আমি এস এস সি পরীক্ষার্থী তখন সিডোর নামে একটা ঘূর্নিঝড় আসার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়িতে অনেক বড় ঘর তাঁর মধ্যে শুধু মা আর আমি, আমাদের অনেক বড় পরিবার থাকা সত্বেও সবার কাজের জন্য বাড়িতে কেউ থাকতো না। তাই মা আমি আর ছোট ভাই থাকতাম ভাই কাজের জন্য বাসায় ঘুমাতে পারতো না, শুধু খাবার খেতে আসতো। আমি আর মা অনেক ঝড় বৃষ্টি শুরু হলো সন্ধ্যায় আমার খুব ভয় লাগছিলো বয়স টা অনেক কম মা নিজের কথা না ভেবে শুধু আমার জন্য দোয়া করছে। চারিদিকে অন্ধকার ঘরের উপরে গাছ ভেঙ্গে পড়ছে আর আমার খুব ভয় লাগছিলো। মা আমাকে সান্তনা দিচ্ছে আর সূরা পড়ছে সেই দিন দেখেছি আমার মায়ের আমার জন্য আর্তনাদ। কি ভয়ানক একটা রাত গেছে আমার আর আমার মায়ের। প্রতিটা মা তাঁর সন্তানকে এভাবে আগলে রাখে সকল বিপদ থেকে। আজকে ১০ বছর মাকে ছেড়ে অন্য শহরে আছি দূরে থেকেও মনে হয় মা সবসময় আমাকে আগলে রাখে। অনেক ভালোবাসি তোমায় মা ♥️ অনেক ভালোবাসি তোমায় মা ♥️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন