নামঃ Samia mollik
গল্পঃ আজ আমি পড়াশোনার জন্য ঢাকা থাকি আর মা থাকেন গ্রামে।গ্রামে আমাদের বাসায় আইপিএস নাই।বিদ্যুৎ চলে গেলে মা মোমবাতি ধরায়,সন্ধ্যার পর যখন বিদ্যুৎ চলে যায় তখন মা আমাদের উঠানে বসে আমাদের গল্প শুনাতো,ক্ষুধা লাগলে মা মোমবাতি জ্বালিয়ে আমাকে আর ছোট বোনকে একসাথে ভাত খাইয়ে দিতো।তারপর যখন দুই বোন বাহানা করতাম মায়ের বুকে ঘুমাবো তখন মা মাঝে শুয়ে দুই বোনকে দুই পাশে শুইয়ে হাত পাখা দিয়ে বাতাস করতো।তারপর যে কখন ঘুমিয়ে যেতাম বুঝতেই পারতাম না।কিন্তু আজ ঢাকা বিদ্যুৎ চলে গেলে আই.পি.এস চলে,রুমে এসি আছে।তারপরও আমার শুধু গ্রামের বাড়ির কথাই মনে পড়ে।মার সাথে কাটানো সুন্দর স্মৃতির কথা মনে পড়ে।আসলে মা যেখানে সেখানেই আমাদের আসল ঘর।