নামঃ রিনি রাজিউন শিমু
গল্পঃ আমার মা। যে মানুষটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। অথচ তাঁকেই কখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসার কথা। আমার মা শুধু আমার ভালোবাসা-মমতার জায়গা নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার৷ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সব সময় ছায়ার মতো পেয়েছি যাঁকে। আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অনুপ্রেরণা। অনেকের কথাই আয়োজন করে বলা হয়। কিন্তু মায়ের কথা কখনো বলা হয় না আয়োজন করে। মায়ের গভীর ভালো বাসা বিয়ে না হলে কখনই বুঝতে পারতামনা। মায়ের কাছে থাকাটা যে কতো শান্তি সেটা বিয়ের পরে বুঝি। মা হওয়া যে কতটা কষ্টের তা আজ নিজে মা না হলে বুঝতে পারতাম নাহ। মা তোমাকে অনেক মিস করি আজ তোমার থেকে কতোটা দূরে আছি। আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, সুস্থ ভাবে থাকো। মা তোমায় অনেক ভালো বাসি। ❤️❤️🌹