নামঃ বর্ষা
গল্পঃ মা মানে একবুক ভালবাসা, অনেক ভালোবাসি মা তোমাকে।😍🥰🥰 আমার মা খুব বেশি সাদামাটা, একই সাথে আমুদে, শৌখিন, আড্ডাবাজ। ফ্রেন্ডদের দারুন পছন্দ ছিলো আমার নির্ভেজাল মা কে... আমার বাসায় এসে আমাকে বাদ দিয়ে মায়ের সাথে আড্ডা জুড়ে দেয়... আর আমি হাসতে থাকি, কিভাবে মা নিমিষেই তরুণী হয়ে যায় তা দেখে! অনেক বছর আগের কথা যখন, মাকে পাত্তা না দিয়ে প্রিয় বান্ধবীর সাথে ঘুরে বেরিয়েছি, ওর কথায় উঠেছি, বসেছি... মা খুব ক্ষোভ নিয়ে বলতো, 'আরেকবার জন্ম নিলে মা না, বান্ধবী হয়ে জন্মাতে চাই!' আমার অগভীর মায়ের এতো গভীর একটা কথার মানে বুঝিনি তখনো, যতক্ষণ না আমার সেই প্রিয় বান্ধবীর কাছে আমি পুরানো ও ইউজলেস হয়ে গেলাম। দিনের পর দিন বাসায় বসে কাটিয়েছি এরপর...। মা কে খুব কাছ থেকে দেখেছি, যা আগে দেখা হয়নি! বা দেখা উচিৎ ছিলো... মায়ের স্মার্টনেসের পরিচয় পেলাম তার সরলতার মধ্যে! কিভাবে যে সবরকম বিরূপ পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখে আমার রগচটা মা, আমি আসলেই বুঝি না! তার উদারতা দেখানোর না, বরং অনুভব করার! আশ্চর্য একটা মানুষ, যে সারাক্ষণ আমাকে বোঝায়, "মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবা।" মা যে কতটা ইন্টেলেকচুয়াল বুঝলাম যখন একটা উড়োফোন আমার সারা পৃথিবী এলোমেলো করে দিলো... আমি হয়তো এর ধকল কখনোই সামলাতে পারতাম না, যদি না আমার প্রাচীনপন্থী মা সবকিছুর পরেও আমাকেই না বিশ্বাস করতো... আমিও আবারো বিস্মিত! "মা, তুমি এত শক্তি কোথায় পাও?" মা আমাকে ধংস্বস্তূপ থেকে তুলে আনলো একটা ধুঁকেধুঁকে বেঁচে থাকা চারাগাছের মতো! আমাকে ভালোবাসা দিয়ে বেড়ে উঠতে দিলো, মমত্ব দিয়ে সুরক্ষা দিলো....❤️❤️❤️