নামঃ Mohammad Mijanul Islam
গল্পঃ আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, " মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত "। আমার মা একজন গৃহিণী। সেই ছোট্ট বেলা থেকে আমার মা আমার এগিয়ে যাবার পথকে বাধাহীন ও মসৃণ করতে সবসময়ই সাহস ও সমর্থন দিয়ে আমার পাশে আছে। আমার ভালোবাসার মানুষগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হলেন আমার মা। এই জীবনে সুখে-দুঃখে, বিপদে-আপদে যাকে সবসময় পাশে পেয়েছি তিনি হলেন আমার মা। মায়ের হাত ধরেই আমি হাঁটতে শিখেছি। মায়ের মজবুত ভিত্তিতেই সুন্দর এই আমি। এই পৃথিবীতে একমাত্র একজন মাই পারে তার সন্তানকে নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। আমার মা তিলে তিলে তৈরি করেছেন আমার জীবনের রঙিন পৃষ্ঠা। আমাকে গর্ভে ধারণ করেছেন, লেখাপড়া শিখিয়েছে ন, মানুষ বানিয়েছেন। আমার মাই আমার জীবনের প্রথম ভালোবাসা। জীবনে চলার পথে হতাশার সময়গুলোতে আমার মা ছায়া হয়ে সবসময় আমার পাশে ছিলেন। আমার মায়ের অবদান কখনো ভুলবার নয়। অনেক অনেক ভালোবাসি মা তোমাকে যে কথাটি কখনো মুখে বলা হয়নি ভালো কাজ করে প্রকাশ করতে চাই। দোয়া করবেন সবাই। ধন্যবাদ।