নামঃ Anika Ahmed ani
গল্পঃ মাগো, আমার জীবনে তোমার ভূমিকা অনস্বীকার্য। তোমার ভালোবাসা এর মধ্যে কোনো ভেজাল নেই, নেই কোনো মলিনতা। যেকোনো পরিস্থিতি হোক না কেন তুমি সবসময় তোমার সবকিছু আমার জন্য বিলিয়ে দেও। তুমি হলে আমার প্রথম স্পর্শ, প্রথম শব্দ, প্রথম ভালোবাসা এবং এমন একটি বন্ধু, যে আমাকে সকল বাধা বিপত্তি ও সমস্যায় পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করে পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী আছে কিন্তু সবশেষে আমি একজন মানুষকেই খুজে পাই, যাকে আমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু আমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন তুমি মা তুমি সারাজীবন এভাবেই আমার পাশে থেকো মা