নামঃ Sara ahmed
গল্পঃ আমার মা সব থেকে শ্রেষ্ঠ ভালো মা। আমি আমার মায়ের সব থেকে আদরের মেয়ে ২০০৬ সালে যখন আমি ক্লাস ১ পড়ি তখন আমার বাবা মারা যায় । তখন অনেক ছোট ছিলাম বাবা চলে যাওয়া অনেক আঘাত পেয়েছিলাম । তখন থেকে আমার মা আমাকে চোখে চোখে রাখতেন সবকিছু আবদার সে পূরণ করতেন । আমরা ৬ ভাই-বোন । বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারও মানসিক ভাবে ভেঙ্গে যায় তখন আমার মা আমাদের সব ভাই বোনকে একা সামলায় সে আমাকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছেন কখনো কারো সাথে মিথ্যা কথা বলতে নেই বড়দের সম্মান করতে ও বিপদে মানুষকে সাহায্য করতে। আস্তে আস্তে বড় হতে থাকি আমাদের পড়ালেখা চাপ বাড়তে থাকে আমার মায়ের কাজ বাড়ে কিন্তু কখন একা ছাড়ে নি আমার মা আমাকে স্কুলে নিয়ে আসতেন ও দিয়ে আসতেন । যখন কলেজ উঠি তখন সবাই বলতো একা মা কি দরকার আমাদের পড়ালেখা করার এত টাকা খরচ করে লাভ নেই আমাদের বোনদের বিয়ে দিতে। আমার মা কারো কথা শুনে নাই সে একটা কথাই বলেন আমি যতদিন বেঁচে আছি ওরা যতটুকু পড়তে চাই সে পর্যন্ত পড়বে যখন ওদের যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন ওদের জন্য ছেলে দেখবো । আমার মা আমার সবকিছুতে ই অনেক সাপোর্ট দেন তার থেকে আমি অনেক অনুপ্রেরণা পাই তাই আলহামদুলিল্লাহ আমি এখন অনার্স থার্ড ইয়ার পড়ছি আমার মা বাবা ও মা দুজনের দায়িত্ব পালন করেছেন কখনো বুঝতে দেয় নাই বাবা না থাকার কষ্ট আমার জীবনে যা যা চেয়েছি তা বলার আগেই তার থেকে পেয়েছি । আমার মাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার মা ছাড়া আমার দুনিয়া অন্ধকার তাকে নিয়ে যত বলবো তত কম হয়ে যাবে