নামঃ Fairose Afrin Moon
গল্পঃ মা মানে খোলা আকাশ যেখানে বিপদ নেই, মা হচ্ছে জীবন সমাধানের ডায়রি, মা তো সেই সবার আগে সন্তানকে নিয়ে ভাবা, মায়ের কোলে মাথা রাখলে পৃথিবীর সকল কষ্ট ভুলে যায়, মা হচ্ছে সেই ফুল যে ফুল সারা বাড়ির সু্গন্ধ বিলায়। তোমাকে নিয়ে বলা বা লেখার শেষ নেই।🤲 মায়ের সাথে কাটানো অনেক স্মৃতি আছে, যা বলে শেষ করা যাবে না। জীবনের যত কথা আছে, সব তো আমার মাকেই বলি। তাই তো মা আমার কথা বলার সঙ্গী ও পরম বন্ধু। আমার আম্মু আমার জীবনের সুপার ওম্যান, প্রথম ও শেষ ভালোবাসা এবং সাহসী নারী। মা তোমাকে জানাই মা দিবসের শুভেচ্ছা। ভালোবাসা ছোট্ট শব্দ কিন্তু এর গভীরতা বা বিশালতা অসীম। ভালোবাসা শুধু স্বামী-স্ত্রী নয় হতে পারে বন্ধুর সাথে বন্ধুর,পিতা-মাতার সাথে সন্তানের, ভাই-বোনের মধ্যে, যা হয় অত্যন্ত মধুর আন্তরিকতার এবং বিশ্বাসের। আমার লাইফে ওয়ান্ডার ওমেন আমার মা। তার কোন তুলনাই হয় না। মা ছাড়া আমার পৃথিবী অন্ধকার। যার সাথে আমাদের আত্মার সম্পর্ক এবং যাদের সাথে অবলিলায় সমস্ত কথা শেয়ার করা যায় তারাই আমাদের ভালোবাসার মানুষ। আমার সবথেকে ভালোবাসার মানুষ এবং বন্ধু আমার মা। জীবনে চলার পথে অনেক বাধা এসেছে। মা আমাকে সবসময় সাহস যুগিয়েছে এবং যুগিয়ে যাচ্ছে। কোনো বিপদে পড়লে আমি তাকেই আগে বলি এবং তিনি সমাধান দেন! প্রতিটি প্রবলেমও তাই আমি মনের অজান্তেই আমার মায়ের সাথে কথায় কথায় বলে ফেলি। তারপর পড়াশোনার জন্য মায়ের অবদান তো কখনো ভুলবার নয়। আমার যখন সামনে এসএসসি পরীক্ষা, তখন আমার আব্বু যখন অনেক অসুস্থ হয়ে পড়েন, তখন মাকে সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। এমনকি আমার কোচিং রাত ৮ টা পর্যন্ত হতো, তখনো আমার মা আমায় নিজে সাথে করে বাসায় আনতেন। আর বাসায় একলা অসুস্থ আব্বুকে রেখে যাওয়ায় তার জন্য চিন্তা করতেন অনেক। আমার পড়াশোনার জন্য মাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে তা বলার নয়। প্রতিটি বোর্ড পরীক্ষায় যাওয়ার আগে আমি মায়ের হাতে মাখানো ভাত খেয়ে পরীক্ষা দিতে যেতাম। আজ আমি যতটুকু যা হতে পেরেছি, সবটুকু আব্বু-আম্মুর দোয়া আর বিশ্বাসের প্রতিফলন। প্রতিটি ভালোবাসা দিবসে আমার মায়ের থেকে ভালোবাসার মানুষ আর কেউ নেই, যদিও কোনদিন বলা হয়নি মাকে, "মা, এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমায়। তোমায় ছাড়া আমার জীবনে কোন রাত যেন না আসে ।" সব মায়েরাই তাদের সন্তানদের সব ভালোবাসা এবং দৈনন্দিন চাহিদা নীরবে দিয়ে যান, তার বিনিময়ে আমরা সন্তানরা কিছু কোনোদিন দিতে পারিনা বা দিলেও সেটা কখনোই পরিপূর্ণ হওয়ার মতো নয়। একারণে নিজেকে বড় স্বার্থপর মনে হয়। আর কখনো মুখ ফুটে এটাও বলতে পারিনা যে, "মা, তোমার পরিশ্রমের মর্যাদা সন্তান হিসেবে দিতে পারিনি আর পারবোও না কোনদিনই। তাই পারলে ক্ষমা করে দিও আমায়।" আমি একজন মেডিকেলের শিক্ষার্থী আর আমার স্বপ্ন হলো এমবিবিএস পাশ করে ডাক্তার হয়ে জীবনের প্রথম উপার্জন দিয়ে আব্বু আর আম্মুকে একটা বড় কিছু উপহার দেওয়া। আল্লাহ যেন আমার সেই পথ সহজ করে দেন এই কামনা করি, ইনশাআল্লাহ।