নামঃ কানিজ ফাতেমা

গল্পঃ আমার মা- আমার পৃথিবী। স্রষ্টার সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ আমার মা।সমস্ত পৃথিবী যখন আমার প্রতিপক্ষ হয়ে যায় তখনো একমাত্র অনুপ্রেরণার উৎস হয়ে মা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়।মাকে ডিঙ্গিয়ে কখনো কোনো বিপদ,কোন প্রতিবন্ধকতা আমাকে ছুঁতে পারেনি।আর তাইতো নির্ভাবনায় আমি এগিয়ে যেতে পারি সফলতার পথে।মা ই আমার প্রথম শিক্ষক।তার জন্যেই আমি আজ তার শিক্ষার আলোয় শিক্ষিত হয়ে শিক্ষকতার মত একজন সম্মানিত পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি।জীবিকার তাগিদে এখন দূরে থাকলেও প্রতিটা মুহূর্ত খুব মিস করি মাকে।কখনো কখনো ভাবি যে মা আমাকে জন্ম দেয়া থেকে শুরু করে পরম যত্নে লালন পালন করে বড় করে তুললো,বিশ্বাসের সবচেয়ে মমতার আশ্রয়স্থল,তার জন্য আমি কতটুকু বা করতে পারলাম!হিসাবের খাতা খুললে যখন দেখি সবই আমার প্রতি মায়ের দান,মায়ের জন্য আমি যেটুকু করেছি তাতো নগন্য! এমন অসম হিসাব দেখে যদিও দুঃখ লাগে পরক্ষণেই আবার ভাবি মায়ের ঋণ শোধ করতে পারবে এমন মহৎ মানুষ তো পৃথিবীতে নাই।তাই সবশেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি "মায়ের ঋণ শোধ করার মত এই দুঃসাধ্য সাধন না হোক, ঋণ দিনে দিনে আরো বাড়তে থাকুক।মা আমাকে আরো বেশি ঋণী করতে আরো বহুকাল আমার সাথেই থাকুক।" আমার মা আমার ইহকাল পরকাল সবখানে আমাকেই ঘিরে থাকুক। আমি তোমাকে ভালোবাসি মা!❤️❤️❤️ বিশ্ব মা দিবসে সকল মা দের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন