নামঃ রিতা খাতুন

গল্পঃ নারী কখনো কন্যা নারী কখনো কনে নারী কখনো কারো সহধর্মিণী নারী কখনো বৌমা নারী কখনো মা নারী কখনো শাশুড়ী নারী কখনো দাদী এমন অনেক অনেক পরিচয়ে বেঁচে আছে জীবন সংসারে। আজ আমি বাবার বাড়ি ছেড়ে শশুর বাড়ি আছি আলহামদুলিল্লাহ কেননা আমার জন্মের তিন মাস পর মা মারা যায় আর মায়ের আদর কি তা বুঝিনি। তাই বলে মায়ের আদর থেকে বঞ্চিত হইনি কেননা আমার বিয়ের পর আমার শাশুড়ী মা আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। আমার শশুর সাহেব এই পৃথিবীতে নেই, এক ছেলে ও শাশুড়ী মা কে নিয়ে আমাদের ৪ জনের ছোট্ট সংসার। খুব ভালো আছি আর শাশুড়ী মায়ের সাথে খুনসুটি সারাক্ষণ লেগে আছে আমাদের.......রাতে যখন ছেলের বাবা আসে আর সবাই একসাথে খেতে বসি তখন ছেলের বাবাকে প্রশ্ন করি "" বলত আজ কোন রেসিপি তোমার ভালো লাগলো " সে যদি মায়ের রেসিপির কথা বলে আমার তখন শুরু হয় পরের দিন কেমন করে আমার রান্না মজা করা যায়। শাশুড়ী মা আমাকে সবসময় রান্না শেখায় আর আমি শিখতে গিয়ে বেশ উল্টা পাল্টা করে ফেলি, তবে মা শুধু বলে বেশ ভালো হয়েছে আর টেস্ট করে দেখি লবন আ বেশি নয়ত ঝাল। সবচেয়ে মজার বিশয় হলো মায়ের সাথে খুনসুটি হয় সবচেয়ে বেশি বাইরে বেড়াতে যাওয়ার সময় কেননা শাশুড়ী মাকে একা বাসায় রেখে আমরা কখনো কোথাও যাইনি আর যাওয়ার সময় সাজুগুজু নিয়ে বেশ ঝামেলা হয় মা ও সাজে আমিও সাজি মা ও শাড়ির কুঁচি ঠিক করতে পারেনা একা একা আমিও পারিনা একা একা এভাবেই চলে প্রতিদিন, প্রতিটি মূহুর্ত আমার সংসার জীবন অনেক আনন্দের বাবার বাড়িতে যেমন ছিলাম শশুর বাড়ি এসে এক মূহুর্তের জন্য মনে হয়নি আমি অন্য একটি সংসারে। প্রতিটি ঘর যেন হয় আমার সংসারের মত ভালোবাসা ময়। এত চমৎকার একটা আয়োজন সত্যি সত্যিই অসাধারণ। ❤️❤️❤️❤️❤️❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন