নামঃ সৈয়দ রাহাত হোসেন
গল্পঃ আমার মা আমার জীবনের সেরা নারী সেরা মা সেরা অভিভাবক। "মা" উপরে উঠতে গেলে সবার প্রয়োজন একটি সিড়ি আর আমার জীবনের সেটা ছিল মায়ের দোয়া এবং অনুপ্রেরণা ও ভূমিকা । আমার প্রতিটি সাফল্যের পেছনে তার অবদান সবচেয়ে বেশি। যখন যেটা করেছি মা শুধু বলেছে 'দোয়া করি ভালো হবে' সত্যিই তাই হয়েছে। আমি রান্না পছন্দ করি সেটা মা যানত আর সেজন্য আমায় শিক্ষক এর মত রান্নার খুটিনাটি সব শিখিয়েছেন। আমি আজ নামের আগে রন্ধনশিল্পী লিখতে পারছি সেটা 'মার' জন্যই তিনি আমাকে রান্নার প্রতিটি বিষয় বুঝিয়েছেন আর আমি নিজেকে সেভাবেই তৈরি করেছি এবং তার হাত ধরেই ২০১৪ সালে ATN BANGLA প্রচারিত সেরা রন্ধন শিল্পী রিয়েলেটি শোর চ্যাম্পিয়ন ট্রফিটা জিততে পেরেছি। আজ জীবনের তাগিদে তোমাকে গ্রামের বাড়িতে রেখে ঢাকা থাকলেও খুব মিস করি তোমাকে তুমি আমার জীবনের সবকিছু মা। ' মা' সারা জীবন এভাবেই আমার প্রতিটি কাজে অনুপ্রেরণা ও দোয়া দিও। তোমায় খুব ভালোবাসি 'মা' নারী দিবস এ পৃথিবীর সকল মায়েদের জন্য রইলো অনেক অনেক শ্রদ্ধা ও শুভকামনা।