নামঃ Kakoli Das (Rupali)

গল্পঃ মায়ের মতো পৃথিবীতে বোধ হয় কেউ নেই।মা শব্দটির মধ্যে রয়েছে মায়া। একজন মা সন্তানের জন্য সব করতে পারে। মায়েরা সব সময় শক্তিশালী। সন্তানদের জন্য তারা সব কিছু করতে পারে। মায়ের সাথে কাটানো অসংখ্য স্মৃতি রয়েছে। স্কুলে যখন পড়ি, তখন প্রায় সময় মা যেতো, আমার সাথে। আমি একটু ভীতু প্রকৃতির ছিলাম।একদিন সকালে মা স্কুলে, দিয়ে যায়। ছুটির আগে প্রচুর বৃষ্টি আসে,ছাতা দিয়েও ভিজে যাওয়ার মতো। মা তাও ছাতা নিয়ে আসলেন।অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, উপয়ান্তর না পেয়ে বৃষ্টিতেই বাসায় গেলাম। ছাতাটা আমার মাথার উপরেরই ধরে রাখলেন।অথচ উনি ভিজে গেলেন।আগে না বুঝলেও এখন বুঝি মায়েরা স্বার্থত্যাগী হোন। ক্লাসের পড়া শিখে প্রথম মায়ের কাছে, বলতাম। হোমওয়ার্ক করে, মাকে দেখাতাম কত। শত স্মৃতি। এখন কনক্রিট নগরীতে, এ স্মৃতির কথা গুলো মনে পড়লে, দীর্ঘশ্বাস ছাড়ি। এখন নিজেই কর্মব্যস্ত মানুষ, সারাদিন অফিস করে আসার পর এই স্মৃতিগুলো, প্রাণোচ্ছল করে তুলে আমায়। ভালো থাকুক সবার, মা। বিশ্বের সকল মাকে মা দিবসের শুভেচ্ছা।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন