নামঃ Samira habib Mithila

গল্পঃ মা’ একটি ছোট্ট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। চাওয়া-পাওয়ার এই পৃথিবীতে বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানে দ্বিতীয়টি আর নেই। নদীর তলদেশে তো যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। ‘মা’ যেন সীমার মাঝে অসীম।মা এর মতো ভালো কেউ বাসতে পারে না।মা এর সাথে কাটানো প্রতিটি মূহুর্ত আমার কাছে স্বর্গীয়।মা হলো সন্তানের অক্সিজেন। সন্তানের জন্য কতো কষ্ট করে মা ।মা এর ভালোবাসা অমূল্য।আমার মা এর সাথে বেড়াতে যাওয়ার স্মৃতি খুব মনে পড়ে। আম্মুর সাথে শপিং মলে যেতাম আর যা চাইতাম তাই কিনে দিতো। ছোটকালে আম্মু রুপকথার গল্প বলে ছড়া বলে ঘুম পাড়িয়ে দিতো। আম্মু আমাকে আম্মুর নিজের ছোটকালে কথা গল্প করতো। ছোটকালে আদর করে সুন্দর নাম দিয়েছিল আম্মু। স্কুলে যাওয়ার সময় চুলে বেনী করে দিতো। রুপকথার গল্প বলে ছড়া বলে ঘুম পাড়িয়ে দিতো আমার মমতাময়ী মা।এখন আম্মু অনেক অসুস্থ তাই কোথাও যেতে পারে না। আব্বু নেই কিন্তু আমার মা আমার পাশে শক্তি হিসেবে দাঁড়িয়েছে।তবুও আম্মুর সাথে কাটানো স্মৃতি গুলো আজও নাড়া দেয় মনে।বিয়ের পর আজও ভাবি আম্মুর সাথে কাটানো স্মৃতি গুলো। আমার মা আমার কাছে জান্নাত, আমার মা আমার কাছে সর্বশ্রেষ্ঠ মা। অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার কোমলমতি মা। আমি আমার মা কে অনেক ভালোবাসি।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন