নামঃ তামান্না ইসলাম

গল্পঃ খুব বেশি রান্না করতে পারি সেটা বলবো না। তবে সাহস করে সহজ রান্নার কমপ্লিট সমাধান পাই মায়ের কাছ থেকেই। আর রান্নায় আমার প্রথম হাতেখড়ি আমার মায়ের হাতে। ছোটবেলা থেকে আম্মু যখন রান্না করতেন তখন তার পাশে দাঁড়িয়ে দেখতাম। কখনও কখনও চেষ্টা করতাম একটু নেড়ে দেওয়ার। আম্মু তো বলতেন পড়া ফাঁকি দেওয়ার জন্য আমি এমন করি। মানুষের আর দশটা শখের মতো নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করাটাও আমার একটা শখ। সারা বছর রান্নার উপর চলেতেই থাকে আমার হরেকরকম এক্সপেরিমেন্ট। আর আমিও নাছোড়বান্দা রান্নার স্বাদ বাড়াতে থাকে আমার সর্বোচ্চ চেষ্টা। আস্তে আস্তে আম্মুও এখন আমার ওপর নির্ভর করতে শুরু করেছে! একবার হলো কি মাংস রান্নায় কিছুটা লবণ বেশি দিয়ে ফেললাম। মাংস চেখে দেখতেই যখন দেখলাম লবণ বেশি হয়ে গেছে ঠিক তখন কি করবো সাত পাঁচ ভাবতেই আম্মু দিয়ে দিলো কমপ্লিট সমাধান। কয়েক টুকরা আলু ছড়িয়ে দিতেই খাবারে চলে এলো স্বাদের পারফেক্ট ব্যালেন্স। ইসস! সে যাত্রায় আম্মু ছিলো বলেই বাঁচা গিয়েছিলো। আম্মু মানেই একটা ভালোবাসা!

Share বিস্তারিত জানতে চোখ রাখুন