নামঃ Mohua Juthi
গল্পঃ মায়ের সাথে কাটানো সব স্মৃতি ই আমার কাছে সেরা মুহূর্ত। "মা" খুব কাছে থেকেও কখনো কেনো বলা হয়না তোমাকে খুব ভালোবাসি। জানি না কেনো এভাবে প্রকাশ করতে পারি না তোমাকে ভালোবাসার পরিমাপ টুকু। জানো মা, তোমার কাছে আমার অনেক অনেক অভিযোগ। কেনো এতো বেশী আদর আর ভালোবাসা দিয়েছো আমায়? কারো অল্প কথার আঘাত ও আমার বুকে বিদ্ধ হয়, পৃথিবীতে এই যে এতো সুন্দর সবকিছু, তোমার ওই নিষ্পাপ মুখের মতো সুন্দর আর কিছুই লাগে না আমার। মা গো জানো এখন আর কেউ আমার প্রিয় খাবার গুলো তোমার মতো যত্ন করে তুলে রাখে না, অসুস্থ হলে তোমার ওই নরম শীতল হাতের স্পর্শ পাই না। মা কী, মায়ের ভালোবাসা কি সেদিন আমি বুঝেছি যেদিন নিজের মধ্যে ও উপলব্ধি করেছিলাম ছোট আরেকটি সত্তার উপস্থিতি। কতো কষ্ট, কতো ত্যাগ একজন মা করে নিজে মা হয়ে সেটা আমি বুঝতে শিখেছি। এখন আমিও তোমার মতো রাতের পর রাত জেগে থাকি সন্তানের জন্য। একটু ও ক্লান্তি আসে না জানো মা। দিনশেষে আমার অভিমান গুলোকে সবাই অভিমান ভাবে কেউই তোমার মতো করে আমার অভিমানের পিছনের গল্পটা বুঝতে চায় না মা। তোমার সারাটা জীবন তুমি ত্যাগ করেছো আমাদের ভালো থাকার পিছনে। অল্প বয়সে সংসার শুরু করে আজ অব্দি সবার সব চাওয়া পাওয়া গুলো তুমি হাসি মুখে পূরন করে যাচ্ছো বিনা অভিযোগে। ভালো কিছু রান্না হলে দেখতাম তুমি না খেয়ে সব আমাদের দিতে, জিজ্ঞেস করলে বলতে তোমার ভালো লাগে না এসব। ভাবতাম আসলেই হয়তো ভালোলাগে না তোমার। এখন তো নিজে মা হয়েছি। তাই এখন আমি বুঝি কেনো সন্তানের পছন্দের খাবার গুলো আমার ও ভালো লাগে না। পৃথিবীর সব তৃপ্তি সন্তান কে ঘিরেই। আমি প্রতিদিন একটি দোয়াই করি আল্লাহর কাছে আল্লাহপাক যেন আমার সব আয়ু দিয়ে তোমাকে ভালো রাখে। আমি আবারো শান্তিতে ঘুমাতে চাই তোমার বুকে, যে বুকে গেলেই ভুলো থাকা যায় এই পৃথিবীর সব নিষ্ঠুরতা। তোমার প্রতি করা আমার সব অপরাধের জন্য ক্ষমা চাই মা। জীবনযুদ্ধে যেনো কখনো হেরে না যাই সেই দোয়াতে রেখো মা। আমি যেনো ঠিক তোমার মতোই একজন ভালো মা হয়ে উঠতে পারি। ভালোবাসা নিও মা❤️ ছবিতে মায়ের সাথে সেকাল- একাল